আন্তর্জাতিক বাজারের প্রভাবে ১৫ থেকে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম, রাত ১২টা থেকে কার্যকর - Uttorpatro TV

আন্তর্জাতিক বাজারের প্রভাবে ১৫ থেকে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম, রাত ১২টা থেকে কার্যকর

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: April 18, 2026

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ধারাবাহিক প্রভাবের ফলে দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করেছে সরকার। নতুন এই মূল্য আজ শনিবার রাত ১২টার পর থেকে কার্যকর হবে।

নতুন নির্ধারিত দামে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা করা হয়েছে।

ছবি- ইন্টারনেট 

এর আগে গত ১ ফেব্রুয়ারি নির্ধারিত দামের তুলনায় এবার প্রতিটি জ্বালানি তেলেই উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। নতুন দরে ডিজেলের দাম ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা হয়েছে, অর্থাৎ লিটারে ১৫ টাকা বৃদ্ধি পেয়েছে। কেরোসিনের দাম ১১২ টাকা থেকে বেড়ে ১৩০ টাকা হয়েছে, যা লিটারে ১৮ টাকা বেশি। অকটেনের দাম ১২০ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে—এ ক্ষেত্রে সর্বোচ্চ ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি হয়েছে। এছাড়া পেট্রোলের দাম ১১৬ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা হয়েছে, যা লিটারে ১৯ টাকা বেশি।

এই মূল্যবৃদ্ধির ফলে পরিবহন ব্যয়, কৃষি উৎপাদন খরচ এবং সাধারণ মানুষের দৈনন্দিন ব্যয় বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আন্তর্জাতিক বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রাখা এবং সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে এই নতুন মূল্য সমন্বয় করা হয়েছে।