ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক | ঢাকা ২০ এপ্রিল, ২০২৬ দেশে জ্বালানি তেলের চাহিদা মেটাতে এবং বাজার স্থিতিশীল রাখতে তেলের সরবরাহ বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। আজ সোমবার থেকে সারাদেশে ডিজেল, পেট্রোল ও অকটেনের সরবরাহ পূর্বের তুলনায় ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
গতকাল রবিবার বিপিসি থেকে পাঠানো এক জরুরি বার্তায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বার্তায় বলা হয়েছে, ডিলার ও ভোক্তা পর্যায়ে জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিপিসির নির্দেশনা অনুযায়ী, আজ থেকে বিপণন কোম্পানিগুলো দৈনিক নিম্নোক্ত হারে জ্বালানি তেল বিক্রয় করবে:
বিপিসি জানিয়েছে, তেলের চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ায় বাজারে যাতে কোনো কৃত্রিম সংকট তৈরি না হয়, সেজন্যই এই বর্ধিত সরবরাহ নিশ্চিত করা হয়েছে। গ্রাহক পর্যায়ে নিরবচ্ছিন্ন তেল পৌঁছে দিতে তেল বিপণনকারী কোম্পানিগুলোকে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য যে, গত শনিবার সরকার জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করেছে। নতুন মূল্য অনুযায়ী প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা (১৫ টাকা বৃদ্ধি), অকটেন ১৪০ টাকা (২০ টাকা বৃদ্ধি), পেট্রোল ১৩৫ টাকা (১৯ টাকা বৃদ্ধি) এবং কেরোসিন ১৩০ টাকা (১৮ টাকা বৃদ্ধি) দরে বিক্রি হচ্ছে। মূল্যবৃদ্ধির পর বাজারে সরবরাহে যেন কোনো বিঘ্ন না ঘটে, সেটি নিশ্চিত করতেই বিপিসি দ্রুত এই উদ্যোগ গ্রহণ করেছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, সরবরাহের পরিমাণ বাড়ানো হলে পাম্পগুলোতে দীর্ঘ লাইন কমবে এবং পরিবহন খাতসহ সাধারণ মানুষের ভোগান্তি কিছুটা লাঘব হবে।