রংপুর, ১৬ এপ্রিল ২০২৬ (বিএসএস) — র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩ রংপুর ও গাইবান্ধায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ করে তিনজন সন্দেহভাজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

ছবি -বিএএসএস
বুধবার বিকেলে র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ৮ দশমিক ৪ কেজি গাঁজা, ৮৪ বোতল ফেনসিডিল এবং ৬৫ বোতল এসকাফ সিরাপ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩-এর রংপুর সদর কোম্পানির একটি দল রাত সাড়ে ৭টার দিকে মিঠাপুকুর থানার খামার ফতেপুর গ্রামে অভিযান চালিয়ে গাইবান্ধার আমজাদ হোসেন (৪০) ও কুড়িগ্রামের আজিমা বেগমকে (৩০) গ্রেপ্তার করে।
অন্যদিকে, গাইবান্ধা ক্যাম্পের একটি দল রাত ৮টা ১০ মিনিটে পলাশবাড়ি থানার রংপুর-ঢাকা মহাসড়কের পলাশবাড়ি পয়েন্টে অভিযান চালিয়ে ৮৪ বোতল ফেনসিডিল ও ৬৫ বোতল এসকাফ সিরাপসহ চট্টগ্রামের মো. মহসিনকে (৪৪) গ্রেপ্তার করে।
এ ঘটনায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের ও জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যথাক্রমে মিঠাপুকুর ও পলাশবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।