ছেলেসহ তিনজনকে কুপিয়ে ছাদ থেকে লাফ দিলেন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য, হাসপাতালে মৃত্যু – Uttorpatro TV

ছেলেসহ তিনজনকে কুপিয়ে ছাদ থেকে লাফ দিলেন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য, হাসপাতালে মৃত্যু

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ১৩, ২০২৬

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, প্রায় সাত বছর ধরে স্ত্রী এবং দুই ছেলেকে নিয়ে লক্ষ্মীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পেশকার বাড়ির প্রবাসী মোহনের ভবনে ভাড়া থাকতেন নাছির আহমেদ। অবসরে যাওয়ার পর তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। তাঁর দুই ছেলের একজন শারীরিক প্রতিবন্ধী। ওই ছেলেকে নিয়ে সম্প্রতি তাঁর স্ত্রী চাঁদপুরে গ্রামের বাড়িতে যান। ঘরে কেবল নাছির ও তাঁর কলেজপড়ুয়া ছেলে ইমরান হোসেন (২১) ছিলেন। সকালে ঘুম থেকে উঠে অতর্কিতে ছেলেকে দা দিয়ে কুপিয়ে জখম করেন নাছির। আহত অবস্থায় ছেলে ঘর থেকে বের হয়ে পালানোর চেষ্টা করলে নাছির তাঁকে ধাওয়া দেন। তা দেখে দা হাতে থাকা নাছিরকে আটকাতে যান মিজানুর রহমান ও নাসির আহমদ নামে দুই প্রতিবেশী। এ সময় ওই দুজনকেও দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়।

ঘটনার এক পর্যায়ে হাতে দা নিয়েই তিনতলা ভবনটির ছাদে উঠে নিচে লাফ দেন নাছির আহমদ। এরপর রক্তাক্ত অবস্থায় দা হাতে তিনি বসে ছিলেন। স্থানীয় বাসিন্দারা থানায় বিষয়টি জানিয়ে আহত অন্য তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এরপর পুলিশের একটি দল এসে নাছির আহমদকেও উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁর মৃত্যু হয়েছে।

ছামিউল ইসলাম

রিপোর্টার- উত্তরপত্র টিভি