ববিতে র‍্যাগিংয়ের অভিযোগে ২৪ শিক্ষার্থীকে শোকজ - Uttorpatro TV

ববিতে র‍্যাগিংয়ের অভিযোগে ২৪ শিক্ষার্থীকে শোকজ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: August 26, 2026

বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে মার্কেটিং ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২৪ শিক্ষার্থীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ড।

আজ সোমবার (২৫ আগস্ট) র‍্যাগিংয়ের দায়ে অভিযুক্ত শিক্ষার্থীদের কাছে এ নোটিশ পাঠানো হয়। শৃঙ্খলা বোর্ডের সদস্য সচিব মেহেদী হাসান সোহাগ এই বিষয়টি নিশ্চিত করেছেন। নোটিশ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে মার্কেটিং বিভাগের ১৪ জন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১০ জন রয়েছেন।

মার্কেটিং বিভাগের অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন- এস. এম. সাইফুজ্জামান, ঐশী মহন্ত, সুরাইয়া আক্তার, কিশোর কুমার দত্ত, জান্নাতুল বুশরা জুনি, মেহেদী হাসান অমি, নূরনবী, আলিফ হোসেন নয়ন, আজিজুল ইসলাম চয়ন, খালেদ হোসেন, রিফাত হাওলাদার, সৌরভ মালি ও হাসিব শেখ।

অন্যদিকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন, মো. রাকিবুল ইসলাম, মাহি আনোয়ার, সুমাইয়া আক্তার রিয়া, মো. নাঈম ইসলাম, সাদিয়া ইসলাম, মো. আরিফুল ইসলাম, মো. ওয়েদুজ্জামান রিফাত, ইয়ামিন হোসেন, ফারিয়া বিনতে হোসেন ইলমা ও মো. কাজী নাবির।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মেহেদী হাসান সোহাগ জানান, “শৃঙ্খলা বোর্ড র‍্যাগিংয়ে অভিযুক্ত দুই বিভাগের ২৪ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। শিক্ষার্থীদের জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।