গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামধন গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সিদ্দিক হোসেন (৮২) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) নিজ বাসভবনে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন করা হয়। এর আগে জানাজার পূর্বে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফফাত আরা তুলি এবং মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেনের মৃত্যুতে পরিবার, স্বজন, সহযোদ্ধা ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাকে শেষ বিদায় জানাতে জানাজায় বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষ বিদায় সম্পন্ন হওয়ায় স্থানীয় মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের মধ্যে তার কর্মময় জীবনের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রকাশ পায়।