জয়ন্ত সাহা যতন, সুন্দরগঞ্জ (গাইবান্ধা):
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সুন্দরগঞ্জ উপজেলা শাখার আওতাধীন ৩ নং তারাপুর ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে সুন্দরগঞ্জ উপজেলার চর খোর্দ্দা স্কুলের বাজার এলাকায় এ কর্মী সভার আয়োজন করা হয়। সভায় তারাপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত দলের নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সুন্দরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ আল শাহাদৎ জামান জিকো।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শাখার সদস্য সচিব মোঃ আশানুর রহমান, সম্পাদক মোঃ আজিজুর রহমান, যুগ্ন আহ্বায়ক মোঃ আব্বাস আলী, যুগ্ম সদস্য সচিব রঞ্জু মিয়া, মোহাম্মদ শামীম মিয়া, মোঃ সুজন মিয়া সহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর দলের সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আল শাহাদাৎ জামান জিকো বলেন, “দেশ গঠনে ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাচ্ছে। তারাপুর ইউনিয়নে একটি শক্তিশালী কমিটি গঠনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে দলের বার্তা পৌঁছে দিতে হবে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে।”
সদস্য সচিব মোঃ আশানুর রহমান বলেন, সহিংসতা ও প্রতিরোধের মাধ্যমে নয়, জনগণের সেবার মাধ্যমেই দলকে এগিয়ে নিতে হবে। প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করে দলকে আরও শক্তিশালী করতে হবে।”
সভায় বক্তারা শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন। পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর জোর দেন।
বক্তারা আরও বলেন, “তারাপুর ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে এনসিপির আদর্শ পৌঁছে দিতে হবে। যুব সমাজকে দলে সম্পৃক্ত করে নতুন বাংলাদেশ গড়ার কাজে অংশ নিতে হবে।”
সভায় উপস্থিত নেতৃবৃন্দ দ্রুত সময়ের মধ্যে তারাপুর ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেন এবং সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।