‘মব জনগণের প্রতিক্রিয়া, পদ্ধতিগত কোনো অপরাধ নয়’: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনমন্ত্রী গণ-অভ্যুত্থানকে অসম্মান করা যাবে না: ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আইনমন্ত্রী‘মব জনগণের প্রতিক্রিয়া, পদ্ধতিগত কোনো অপরাধ নয়’: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনমন্ত্রী ‘মব জনগণের প্রতিক্রিয়া, পদ্ধতিগত কোনো অপরাধ নয়’: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনমন্ত্রী - Uttorpatro TV uttorpatrotv

‘মব জনগণের প্রতিক্রিয়া, পদ্ধতিগত কোনো অপরাধ নয়’: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনমন্ত্রী

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ৪, ২০২৬
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ৪ মে ছবি: প্রথম আলো

মব বা গণপিটুনিকে কোনো পদ্ধতিগত হত্যাকাণ্ড নয়, বরং একে ‘জনগণের প্রতিক্রিয়া’ হিসেবে অভিহিত করেছেন নবনিযুক্ত আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। সোমবার বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রসিকিউশন টিমের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ব্রিফিংকালে একজন সাংবাদিক প্রশ্ন করেন যে, ৫ আগস্টের পরবর্তী ‘মব’ বা গণপিটুনির ঘটনাগুলো পরিকল্পিত বা ব্যাপক মাত্রার (Widespread) কি না এবং এগুলো ট্রাইব্যুনালে বিচারযোগ্য কি না। এর জবাবে মন্ত্রী বলেন:

“মব পদ্ধতিগত বা ব্যাপক মাত্রার বিষয় নয়। মব হচ্ছে জনগণের প্রতিক্রিয়া (Mob is a reaction of the people)। একে যদি সাধারণ অপরাধের সংজ্ঞায় ফেলা যায়, তবে সাধারণ আইনেই তার বিচার হবে। কিন্তু একে যদি ভিন্নভাবে বিচার করতে যান, তবে যেকোনো স্বাধীনতা সংগ্রাম, গণ-অভ্যুত্থান বা বিপ্লবকে অসম্মান করা হবে।”

বাজেট অধিবেশনে গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বিল আকারে সংসদে উঠবে কি না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বাজেট অধিবেশনে সম্ভব না হলে পরবর্তী অধিবেশনে এগুলো উত্থাপন করা হবে। তিনি আরও জানান, আগামী ১৭ মে মানবাধিকার কমিশন আইন এবং গুম সংক্রান্ত আইনের বিষয়ে একটি কনসালটেশন মিটিং আহ্বান করা হয়েছে।

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে আইনমন্ত্রী রসিকতা করে বলেন, “আপনারা কী চাচ্ছেন? কালকেই পাস করে দিই?” তবে তিনি নিশ্চিত করেন যে বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।

বিচার বিভাগকে অতিরিক্ত স্বাধীনতা দিলে ভারসাম্য নষ্ট হতে পারে—সরকারের পক্ষ থেকে এমন কোনো বক্তব্য এসেছে কি না, সাংবাদিকরা জানতে চাইলে তিনি তা নাকচ করে দেন। মন্ত্রী বলেন, “সরকার বলতে আইন মন্ত্রণালয়কে বোঝায়। আইনমন্ত্রী হিসেবে আমি এ ধরনের কোনো কথা বলিনি। অন্য কেউ কী বলল, সেটা আমার আমলে নেওয়ার বিষয় নয়।”