বাগদাদে প্রবাসীদের অশ্রুভেজা প্রার্থনা দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় যুবদল–ছাত্রদলের দোয়া মাহফিল – Uttorpatro TV

বাগদাদে প্রবাসীদের অশ্রুভেজা প্রার্থনা দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় যুবদল–ছাত্রদলের দোয়া মাহফিল

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ১, ২০২৫

আবদুল্লাহ আল হৃদয়:


ইরাকের রাজধানী বাগদাদে প্রবাসী বাংলাদেশিদের হৃদয়ে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, দেশনেত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

গত ৩০ নভেম্বর ২০২৫, রবিবার, বাগদাদ প্রবাসী যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এ মাহফিলে শুরু থেকেই বিরাজ করছিল গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্য। নেতাকর্মীদের মুখে ছিল উদ্বেগ, মমতা আর প্রার্থনার মিশ্র আবেশ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মো. জলিল মিয়া, মো. সোলায়মান এবং মো. জহির সরদার। বক্তারা বলেন— দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির ত্যাগ, সংগ্রাম ও সাহসের প্রতীক। তাঁর সুস্থতার জন্য দেশের কোটি মানুষ আজ উদ্বিগ্ন; প্রবাসীরাও তারই অংশ।
তাঁরা মহান আল্লাহর দরবারে দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেন।

মাহফিলে উপস্থিত ছিলেন প্রবাসী বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন—
মো. আইয়ুব শেখ, মো. নাজমুল হোসেন, মো. আব্দুল হাকিম, মো. আব্দুল আলিম, মো. সোহেল মিয়া, মো. সেলিম মিয়া, মোহাম্মদ আনোয়ার হোসেন, মো. আব্দুল হালিমমো. ইদ্রিস মিয়া প্রমুখ।

শেষে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও পূর্ণ সুস্থতা, দেশের শান্তি, স্থিতিশীলতা ও অগ্রগতির জন্য বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিল শেষে বাগদাদের আকাশে যেন প্রতিধ্বনিত হয় প্রবাসীদের একটি প্রার্থনাই—
“আল্লাহ, আমাদের নেত্রীকে সুস্থতা দান করুন।”