পীরগঞ্জে কারখানায় ডাকাতির চেষ্টা, ৬ আসামি গ্রেফতার – Uttorpatro TV

পীরগঞ্জে কারখানায় ডাকাতির চেষ্টা, ৬ আসামি গ্রেফতার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ১৭, ২০২৬

রংপুরের পীরগঞ্জ উপজেলার ৩নং বড়দরগাহ ইউনিয়নের মকিমপুর গ্রামে অবস্থিত রংপুর কেমিক্যাল কোম্পানি লিমিটেড কারখানায় ডাকাতির চেষ্টার ঘটনায় জড়িত ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জেলার পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে ঢাকাগাজীপুরর বিভিন্ন স্থান থেকে তাদের আটক করে।

গ্রেফতারকৃতরা দেশের বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।