চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন সহ–উপাচার্য লোকমান হোসেন - Uttorpatro TV

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন সহ–উপাচার্য লোকমান হোসেন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: July 23, 2026

অধ্যাপক মোহাম্মদ লোকমান হোসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ও এমএসসি ডিগ্রি অর্জন করেন। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এমফিল এবং চীনের পিকিং বিশ্ববিদ্যালয় থেকে জৈব সংশ্লেষণ (অর্গানিক সিনথেসিস) বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পিকিং বিশ্ববিদ্যালয়ে গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৩ সালে তিনি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস একাডেমি অ্যাওয়ার্ড লাভ করেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়ার পর তিনি পরিবেশ রসায়ন বিষয়ে গবেষণা কার্যক্রম শুরু করেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়টিতে পরিবেশ রসায়ন বিষয়ে একটি গবেষণা দল পরিচালনা করছেন। এই বিষয়ে এখন পর্যন্ত তাঁর ২১টি গবেষণা প্রবন্ধ দেশি ও বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে।

Source: https://www.prothomalo.com/bangladesh/3hiaapp62w