দিনাজপুরে তোজাম্মেল হকের জানাজা অনুষ্ঠিত - Uttorpatro TV

দিনাজপুরে তোজাম্মেল হকের জানাজা অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: June 16, 2026

দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর শহরের ২ নম্বর ওয়ার্ডের চাউলিয়াপট্টি এলাকার বাসিন্দা ও দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা তোজাম্মেল হক (৭২)-এর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন ২০২৬) সকাল ১০টায় চাউলিয়াপট্টি শিক্ষা ভবন কমপ্লেক্স জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মরহুম তোজাম্মেল হক পঞ্চগড় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এবং দিনাজপুর আইডিইবির মহিলা ও পরিবার কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক সুফিয়া সুলতানার স্বামী ছিলেন। তিনি কর্মজীবনে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সরকারি দায়িত্ব পালন করে মানুষের শ্রদ্ধা অর্জন করেছিলেন।
জানাজা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত মুসল্লিরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।