অভিযাত্রিকের ২৪৪৪তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত - Uttorpatro TV

অভিযাত্রিকের ২৪৪৪তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: May 30, 2026
ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: ছামিউল ইসলাম

অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদের আয়োজনে ২৪৪৪তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ মে ২০২৬) বিকেল ৪টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এ সাহিত্য আসরে সভাপতিত্ব করেন অভিযাত্রিকের সভাপতি তৈয়বুর রহমান বাবু।

ঈদ পরবর্তী এ সাহিত্য আসরে প্রাণবন্ত উপস্থাপনা করেন বিশিষ্ট কবি রায়হান আহমেদ রিমন। অনুষ্ঠানে স্বরচিত লেখা পাঠ করেন তৈয়বুর রহমান বাবু, জাহিদ হোসেন, ইসহাক ইরানী, জাহাঙ্গীর আলম বুলেট, বাবু হক, রায়হান আহমেদ রিমন, তাহমিদ হাসান হামিম ও হাসান শাহরিয়ারসহ অন্যান্য সাহিত্যপ্রেমীরা।

আসরে পাঠিত স্বরচিত লেখাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন বিশিষ্ট কবি ও ছড়াকার জাহিদ হোসেন। সাহিত্যচর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডকে আরও বেগবান করার প্রত্যয়ে আয়োজিত এ আসর প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।

পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।