নিজস্ব প্রতিবেদক, নীলফামারী ২৬ মে, ২০২৬
নীলফামারীর জলঢাকা থানা পুলিশের বিশেষ অভিযানে দুই মামলার সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির নাম মোঃ আমিরুল ইসলাম। তিনি জলঢাকা থানার দক্ষিণ দেচিবাই (রাজারহাট) এলাকার মৃত কসর উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল ২৫ মে (সোমবার) জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ নাজমুল আলমের দিকনির্দেশনায় থানার একটি চৌকস আভিযানিক দল এই বিশেষ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত আসামি আমিরুল ইসলাম দুটি পৃথক মামলায় সাজাপ্রাপ্ত ছিলেন। মামলা দুটির বিবরণ নিচে দেওয়া হলো:
দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে পুলিশের দক্ষ টিম তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
জলঢাকা থানা পুলিশ জানায়, গ্রেফতারের পর আজ ২৬ মে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে জলঢাকা থানা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।