দেশব্যাপী জ্বালানি ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ করতে ‘ফুয়েল পাস’ সিস্টেম বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে নতুন করে আরও ১৯টি জেলায় এই সিস্টেমের নিবন্ধন কার্যক্রম চালু করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
আজ থেকে যেসব জেলায় নিবন্ধন করা যাবে সেগুলো হলো— গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, বরগুনা, ভোলা, ঝালকাঠি, হবিগঞ্জ, মৌলভীবাজার, দিনাজপুর, গাইবান্ধা এবং কুড়িগ্রাম।
মন্ত্রণালয় জানিয়েছে, পর্যায়ক্রমে দেশের সব জেলাতেই ‘ফুয়েল পাস’ নিবন্ধন কার্যক্রম সম্প্রসারণ করা হবে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে জ্বালানি তেলের ব্যবহার আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ ও তদারকি করা সম্ভব হবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।
এছাড়া ‘ফুয়েল পাস’ সংক্রান্ত মতামত, অভিযোগ বা পরামর্শ জানাতে নাগরিকদের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।