
কাশির সময় রক্ত বের হওয়াকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় হিমোপটিসিস বলা হয়। এই রক্ত সাধারণত ফুসফুস, শ্বাসনালি বা গলা থেকে আসতে পারে। তবে অনেক সময় এটি আসলে রক্তবমি (Hematemesis) কি না, তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়।
কাশির রক্ত সাধারণত উজ্জ্বল লাল রঙের হয় এবং এতে ফেনা বা শ্লেষ্মা (কফ) মিশ্রিত থাকতে পারে। অনেক সময় দীর্ঘদিনের কাশি, বুকব্যথা বা শ্বাসকষ্টও দেখা যায়।
অন্যদিকে, রক্তবমির ক্ষেত্রে রক্ত সাধারণত গাঢ় বাদামি, কালচে বা কফির গুঁড়ার মতো হয়। এটি পাকস্থলীর অ্যাসিডের সঙ্গে মিশে এমন রঙ ধারণ করে। রক্তবমির আগে সাধারণত বমি বমি ভাব বা পেটব্যথা থাকে এবং খাবারের কণা বা পাকস্থলীর তরলও মিশে যেতে পারে।
ফুসফুসের সংক্রমণ:
ব্রঙ্কিয়েকটেসিস:
এটি একটি দীর্ঘমেয়াদি ফুসফুসের রোগ, যেখানে শ্বাসনালিগুলো স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত ও প্রসারিত হয়ে যায়। এতে কফ জমে সংক্রমণ হয় এবং দীর্ঘদিন কাশি, অতিরিক্ত কফ, শ্বাসকষ্ট ও মাঝে মাঝে রক্তকাশি দেখা দেয়।
অন্যান্য কারণ:
কাশির সঙ্গে রক্ত দেখা গেলে তা অবহেলা করা উচিত নয়। দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। প্রয়োজন অনুযায়ী রক্ত পরীক্ষা, বুকের এক্স–রে এবং অন্যান্য ডায়াগনস্টিক টেস্ট করে সঠিক কারণ নির্ণয় করে চিকিৎসা শুরু করতে হবে।
— ডা. এ কে এম মূসা
অধ্যাপক, মেডিসিন বিভাগ
চেম্বার: আলোক হেলথকেয়ার, মিরপুর–১০, ঢাকা