বরিশাল বিশ্ববিদ্যালয়ে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বিষয়ক সেমিনার আয়োজিত - Uttorpatro TV বরিশাল বিশ্ববিদ্যালয়ের এন্টিবায়োটি সচেতনতামূলক সেমিনার আয়োজন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বিষয়ক সেমিনার আয়োজিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: June 17, 2026

ববি প্রতিনিধি:

আজ ১৭ জুন বুধবার, বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) উদ্ভিদবিজ্ঞান বিভাগ কর্তৃক আয়োজিত ‘From the farms to the consumers: occurence of antibiotic-resistant bacteria on salad vegetables’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে সকাল ৯ টা ৫০ মিনিটে উক্ত সেমিনারটি শুরু হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। কী নোট স্পিকার ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফারজানা আশরাফি নীলা। সেমিনারে সভাপতিত্ব করেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. সুব্রত কুমার দাস।

উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ বলেন, “একটা সময় ছিল যখন আমাদের দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ছিল না, আমাদের খাদ্যের যথেষ্ট ঘাটতি ছিল। কিন্তু স্বাধীনতার ৫৫ বছর পর আজ আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, এখন আমাদের দেখতে হবে নিরাপদ খাদ্য আমাদের প্রয়োজন।”

তিনি আরও বলেন, “আমাদের দেশের জন্য সেফ ফুড খুবই দরকার, আমি আশা করছি এবং মনে করছি যে এটা সময়োপযোগী টপিকের উপর এই সেমিনারটা অনুষ্ঠিত হচ্ছে এবং এইজন্য আমি বোটানি ডিপার্টমেন্টের ছাত্র-শিক্ষক সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই সেমিনার থেকে অর্জিত জ্ঞান ছাত্রছাত্রীরা গ্রহন করবে, তারা ফার্স্ট এটা তাদের পরিবারের কাছে দিবে এবং তারপর সামাজিকভাবে ছড়িয়ে দিবে।”

সেমিনারে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এর ক্ষতির সম্ভাব্য ঝুকি ও তা থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা করা হয়। সেমিনার শেষে উপস্থিত উৎসুক শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন আগত অতিথিবৃন্দ।