ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ নেতাকে গলা কে’টে হ’ত্যা – Uttorpatro TV

ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ নেতাকে গলা কে’টে হ’ত্যা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ১, ২০২৫

ডেক্স রিপোর্ট

ছলিমাবাদ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মুছা মিয়াকে গলা কেটে হত্যা করা হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যায় ছলিমাবাদ ইউনিয়নের হোসেনপুর পাঠামারা জোয়ারার বিলে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, সলিমাবাদ গ্রামের বাসিন্দা আবু মুসা (মুছা মিয়া) কিছুদিন ধরে হোসেনপুর-পাঠামারা বিলে শেলোচালিত ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করছিলেন। রোববার সন্ধ্যায় দুর্বৃত্তরা তাকে গলা কেটে ও কুপিয়ে হোসেনপুর বিলে ফেলে রেখে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে পড়ে থাকতে দেখে বাড়িতে খবর দেয়। পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহতের ছেলে উজ্জ্বল বলেন, ‘কয়েকদিন আগে আশরাফবাদ গ্রামের সায়েম নামে একজন আমার বাবাকে মারধর করেছিল। বাবা বলেছিলেন বিল গেলে তাকে কিছু টাকা দেবেন। আজ বিকেলে বাবাকে কুপিয়ে ও জবাই করে মেরে ফেলেছে। আমার মনে হচ্ছে সায়েমই বাবাকে হত্যা করেছে।’