কাজিপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় উপজেলা বিএনপির মিলাদ মাহফিল – Uttorpatro TV

কাজিপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় উপজেলা বিএনপির মিলাদ মাহফিল

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ৩০, ২০২৫

ডেক্স রিপোর্ট

সিরাজগঞ্জের কাজিপুরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় কাজিপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এই দোয়া মাহফিলে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী সেলিম রেজা।

দোয়া মাহফিলে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র প্রভাষক আব্দুস সালাম, অ্যাডভোকেট রবিউল হাসান, যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম, লিটন আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মিজানুর রহমান বাবলুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরবর্তীতে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও সুস্বাস্থ্যের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন মৌলভী মজনু।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।