নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা | ১৯ এপ্রিল ২০২৬
গাইবান্ধা জেলা পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা এবং অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সকাল সাড় আটটায় পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এই কর্মসূচি শুরু হয়।
সকালে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে আয়োজিত মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন গাইবান্ধার পুলিশ সুপার জনাব মোঃ জসিম উদ্দীন। প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীস, সি-সার্কেল) জনাব প্রনব দাস।
প্যারেড পরিদর্শনকালে পুলিশ সুপার সদস্যদের শারীরিক ফিটনেস, প্যারেড দক্ষতা এবং টার্ন আউট (পোশাক ও শৃঙ্খলা) মূল্যায়ন করেন। এসময় পারফরম্যান্সের ভিত্তিতে চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়। প্যারেড শেষে তিনি যানবাহন শাখা পরিদর্শন করেন এবং সরকারি সম্পত্তির সঠিক রক্ষণাবেক্ষণের নির্দেশনা দেন।
সকাল সাড়ে নয়টায় পুলিশ লাইন্স ড্রিল সেডে পুলিশ সুপারের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সদস্যদের প্রাতিষ্ঠানিক সমস্যা ও বিভিন্ন কল্যাণমূলক প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়।
পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, “পেশাদারিত্বের সাথে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনের পাশাপাশি পুলিশ সদস্যদের জনসাধারণের সাথে উত্তম ব্যবহার করতে হবে। একইসাথে নিজেদের স্বাস্থ্য সচেতনতা ও পরিবারের প্রতিও দায়িত্বশীল হতে হবে।” সভা শেষে বদলিজনিত কারণে একজন পুলিশ সদস্যকে জেলা পুলিশের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।ছবি: সংগ
পরবর্তীতে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে মার্চ-২০২৬ মাসের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মামলার অগ্রগতি এবং অপরাধ নিয়ন্ত্রণে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন: