পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানির সংকট, নির্দেশনার পরও নেই ব্যবস্থা - Uttorpatro TV

পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানির সংকট, নির্দেশনার পরও নেই ব্যবস্থা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: April 17, 2026

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানি পানের কোনো ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তিতে পড়ছেন রোগী ও তাদের স্বজনরা। বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষদের বাধ্য হয়ে পানি কিনে পান করতে হচ্ছে।

প্রায় দেড় মাস আগে গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম লেবু হাসপাতাল পরিদর্শনে এসে বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশনা দেন। এ সময় তিনি একটি টিউবওয়েল স্থাপনেরও নির্দেশ দেন।

তবে দুঃখজনক হলেও সত্য, এতদিন পার হলেও সেই নির্দেশনা বাস্তবায়নে কোনো পদক্ষেপ নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা পৌর প্রশাসন। ফলে রোগীদের দুর্ভোগ আগের মতোই রয়ে গেছে।