হোমনায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার – Uttorpatro TV

হোমনায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ১২, ২০২৫

কুমিল্লা প্রতিনিধি।। 

কুমিল্লার হোমনা উপজেলার কারারকান্দি টু বাহেরখোলা সড়কের পাশে ভুট্টা ক্ষেতে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা তাকে জবাই করে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

ঘটনার খবর পেয়ে হোমনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। প্রথমে নিহতের পরিচয় অজ্ঞাত থাকলেও পরে পরিবারের সদস্যরা এসে তাকে শনাক্ত করেন। নিহত যুবকের নাম শান্ত দাস, বাবা অরুণ চন্দ্র দাস। তিনি হোমনা উপজেলার বিজয়নগর গ্রামের বাসিন্দা এবং পেশায় অটোরিকশা চালক ও গ্রাম্য পুলিশ সদস্য ছিলেন।

নিহতের বাবার ভাষ্যমতে, শান্ত দাস রাতে অটোরিকশা নিয়ে বের হন। পুলিশ ধারণা করছে—অটোরিকশা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।