২৩ জন শিক্ষককে অধ্যাপক পদে পদোন্নতি দিল বরিশাল বিশ্ববিদ্যালয় - Uttorpatro TV

২৩ জন শিক্ষককে অধ্যাপক পদে পদোন্নতি দিল বরিশাল বিশ্ববিদ্যালয়

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: September 13, 2026

ববি প্রতিনিধি:

পদোন্নতি আন্দোলনে পদোন্নতি না পেয়েই ক্লাসে ফিরে যাওয়ার দীর্ঘদিন পর অধ্যাপক পদে পদোন্নতি পাচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২৩ জন শিক্ষক।

অধ্যাপক পদে পদোন্নতির উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে শিক্ষকদের টানা আন্দোলন ও কর্মবিরতিতে স্থবির হয়ে পড়েছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের যাবতীয় কার্যক্রম। এবং শিক্ষকরা তৎকালীন ভিসিকেও অবাঞ্চিত ঘোষণা করেন। একপর্যায়ে ভিসি বদল হলে নতুন ভিসি যোগদানের পরপরই আন্দোলন সমাপ্ত করে ক্লাসে ফিরেন শিক্ষকেরা। তার থেকে দীর্ঘদিন পর আজ ১৩ সেপ্টেম্বর, রবিবার ২৩ জন শিক্ষক অধ্যাপক পদে পদোন্নতি পান।

পদোন্নতিপ্রাপ্তরা হলেন:

একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ১ জন:
ড. প্রবীর কুমার ভৌমিক

মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ১ জন:
ড. মোঃ জামাল উদ্দীন

সমাজবিজ্ঞান বিভাগের ২ জন:
ড. মোঃ সাদেকুর রহমান
ড. তারেক মাহমুদ আবীর

লোক প্রশাসন বিভাগের ১জন :
ড. ইসরাত জাহান

কোস্টাল স্টাডিজ এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের ১জন:
ড. হাফিজ আশরাফুল হক

উদ্ভিদবিজ্ঞান বিভাগের ১ জন:
ড. সুব্রত কুমার দাস

ইতিহাস বিভাগের ১ জন:
ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী

ভূতত্ত্ব ও খনিবিদ্যা ১ জন:
ড. ধীমান কুমার রায়

কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের ১ জন:
ড. রাহাত হোসাইন ফয়সাল

রসায়ন বিভাগের ৪ জন:
ড. গাজী জহিরুল ইসলাম
ড. হালিমা বেগম
ড. মোঃ নাজমুল কায়েস
ড. মোঃ মাসুদ পারভেজ

গণিত বিভাগের ৪ জন:
ড. মোঃ শফিউল আলম
ড. মোহাম্মদ সাখাওয়াত হোসেন
ড. বিজন কৃষ্ণ সাহা
ড. হেনা রানী বিশ্বাস

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৫ জন:
ড. আব্দুল্লাহ আল মাসুদ
ড. মোঃ সাখাওয়াত হোসেন
ড. আজিজুর রহমান
ড. সোহেল চৌধুরী
ড. মোঃ আলমগীর মোল্লা