বেনাপোল এক্সপ্রেসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবিতে খোকসায় রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ - Uttorpatro TV

বেনাপোল এক্সপ্রেসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবিতে খোকসায় রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: July 23, 2026

কুষ্টিয়ার খোকসা রেলস্টেশনে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি পুনর্বহালের দাবিতে রেলপথ অবরোধ করে রেখেছেন স্থানীয় বাসিন্দারা। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটা থেকে খোকসা রেলস্টেশনের রেলপথে দাঁড়িয়ে শতাধিক মানুষ অবরোধ করে রেখেছেন।

বুধবার রেলপথ মন্ত্রণালয়ের এক সিদ্ধান্তে খোকসা রেলস্টেশন থেকে কুমারখালী স্টেশনে যাত্রাবিরতি স্থানান্তরের পর থেকেই ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছিল। বুধবার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে অবরোধের ডাক দেওয়া হয়। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটা থেকে শতাধিক মানুষ স্টেশনে জড়ো হয়ে বিক্ষোভ করছেন। এতে কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। আন্দোলনকারীরা বৃষ্টি উপেক্ষা করে তাঁদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

Source: https://www.prothomalo.com/bangladesh/district/zaxd88iwrl