২২১ রানে অলআউট বাংলাদেশ, হারে শুরু সিরিজ – Uttorpatro TV

২২১ রানে অলআউট বাংলাদেশ, হারে শুরু সিরিজ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ১৭, ২০২৬

নিউজিল্যান্ড: ২৪৭/৮ | বাংলাদেশ: ২২১ | ফল: নিউজিল্যান্ড ২৬ রানে জয়ী

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৬ রানের হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ। ২৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৮.৩ ওভারে ২২১ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। টসের সময় দুই দলের অধিনায়ক-শামসুল হক  

শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন তাওহিদ হৃদয়। নাথান স্মিথের বলে মিডউইকেটে ক্যাচ তুলে দিয়ে ৬০ বলে ৫৫ রানে থামেন তিনি। তাঁর বিদায়ের সঙ্গে শেষ হয় বাংলাদেশের ইনিংস।

শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। নাথান স্মিথ–এর টানা দুই বলে আউট হন তানজিদ হাসান ও নাজমুল হোসেন। তবে এরপর তৃতীয় উইকেটে সাইফ হাসানলিটন দাস মিলে ৯৩ রানের জুটি গড়ে দলকে ম্যাচে ফেরান।

পরে পঞ্চম উইকেটে হৃদয় ও আফিফ হোসেনের মধ্যে ৫২ রানের আরেকটি গুরুত্বপূর্ণ জুটি গড়ে ওঠে। কিন্তু এই চারজন ছাড়া আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেন সাইফ হাসান শেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান-শামসুল হক
(৫৭), তাওহিদ হৃদয় (৫৫) ও লিটন দাস (৪৬)। অন্যদিকে নিউজিল্যান্ডের হয়ে বল হাতে দারুণ করেন ব্লেয়ার টিকনার ও নাথান স্মিথ—দুজন মিলে নেন ৭টি উইকেট।

এর আগে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৫০ ওভারে ৮ উইকেটে ২৪৭ রান সংগ্রহ করে। হেনরি নিকোলস করেন ৬৮ রান এবং ডিন ফক্সক্রফট যোগ করেন ৫৯ রান।

নিজের প্রথম স্পেলে ৩ ওভারে ১৩ রান দেন তাসকিন-শামসুল হক
বাংলাদেশের বোলারদের মধ্যে শরীফুল ইসলাম, রিশাদ হোসেন ও তাসকিন আহমেদ দুটি করে উইকেট নেন।

এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড। প্রথম ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা হয়েছেন ডিন ফক্সক্রফট