বাংলাদেশ নৌবাহিনীতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। বিভিন্ন বেসামরিক পদে মোট ১১০ জন জনবল নিয়োগ – Uttorpatro TV

বাংলাদেশ নৌবাহিনীতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। বিভিন্ন বেসামরিক পদে মোট ১১০ জন জনবল নিয়োগ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ১৬, ২০২৬

বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য একটি বড় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে ১৩তম থেকে ১৯তম গ্রেড পর্যন্ত বিভিন্ন কারিগরি পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। দেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স ১৩ মার্চ ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

পদের বিবরণ—

পদের নাম: ড্রাফটসম্যান (গ্রেড-২)
পদসংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি ড্রাফটসম্যানশিপ (মেকানিক্যাল/শিপ বিল্ডিং বা অটোক্যাড) বিষয়ে দুই বছরের ট্রেড কোর্স সম্পন্ন থাকতে হবে।

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)