মৃত্যুর গুজব দিল্লিতে বসেই উড়িয়ে দিলেন কিংবদন্তি শিল্পী রুনা লায়লা - Uttorpatro TV

মৃত্যুর গুজব দিল্লিতে বসেই উড়িয়ে দিলেন কিংবদন্তি শিল্পী রুনা লায়লা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ৫, ২০২৬
ঢাকার পাঁচতারা হোটেলে প্রথম আলোর ক্যামেরায় উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা ছবি : আশরাফুল আলম

উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মৃত্যুর খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া। বর্তমানে ভারতের দিল্লিতে অবস্থানরত এই কিংবদন্তি শিল্পী নিজেই আজ মঙ্গলবার দুপুরে এই গুজবের সত্যতা নিশ্চিত করেছেন এবং ভক্তদের আশ্বস্ত করেছেন।

গতকাল সোমবার সন্ধ্যায় দিল্লিতে ‘

রুনা লায়লার হাতে তুলে দেওয়া হচ্ছে মিনার–ই–দিল্লি সম্মাননা ট্রফি। ছবি : রুনা লায়লার সৌজন্যে

মিনার–ই– দিল্লি’ পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন রুনা লায়লা। অনুষ্ঠান শেষ হওয়ার পরপরই হঠাৎ সামাজিকমাধ্যমে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। খবরটি দ্রুত ভাইরাল হলে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা তাঁর অগণিত ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে চরম উদ্বেগ ও বিভ্রান্তি তৈরি হয়।

দিল্লি থেকে এক সাক্ষাৎকারে রুনা লায়লা বলেন, “হঠাৎ করে বিভিন্ন দেশ থেকে পরিচিত ও শুভাকাঙ্ক্ষীদের একের পর এক ফোন আসছে। সবাই জানতে চাইছেন আমি ঠিক আছি কি না। এটা সত্যিই অবাক করার মতো বিষয় এবং আমি এতে অত্যন্ত বিব্রত ও ক্ষুব্ধ।”

বিভ্রান্তি দূর করতে শিল্পী তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি স্পষ্ট করে লিখেছেন, “আমার মৃত্যুর বিষয়ে কিছু অদ্ভুত গুজব ছড়ানো হচ্ছে। আমি সবাইকে জানাতে চাই, আমি সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছি।” তিনি ভক্তদের অনুরোধ করেছেন, কোনো তথ্য যাচাই না করে যেন কেউ তা শেয়ার না করেন।

শিল্পী রুনা লায়লা এ ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এমন ভুয়া খবর শুধু ব্যক্তিকেই নয়, তাঁর পরিবার ও স্বজনদেরও মানসিকভাবে চরম বিপর্যস্ত করে তোলে। তিনি মনে করেন, এটি কোনো সংঘবদ্ধ চক্রের কাজ হতে পারে এবং এদের শনাক্ত করা জরুরি। অতীতেও অনেক তারকার মৃত্যু নিয়ে এমন নোংরা গুজব ছড়ানো হয়েছে।

বর্তমানে তিনি দিল্লিতে ‘মিনার–ই–দিল্লি’ সম্মাননায় ভূষিত হয়ে সেখানে ব্যস্ত সময় কাটাচ্ছেন এবং সম্পূর্ণ সুস্থ রয়েছেন। ভক্তদের ভালোবাসা ও উৎকণ্ঠার জন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।