জাতীয় - Uttorpatro TV https://uttorpatrotv.com সত্যের পথে, ন্যায়ের লড়াইয়ে Fri, 29 May 2026 18:29:27 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://uttorpatrotv.com/wp-content/uploads/2026/04/cropped-Jpg-2.jpg-e1776070296837-32x32.jpeg জাতীয় - Uttorpatro TV https://uttorpatrotv.com 32 32 অভিযাত্রিকের ২৪৪৪তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত https://uttorpatrotv.com/archives/1955 https://uttorpatrotv.com/archives/1955#respond Fri, 29 May 2026 18:29:27 +0000 https://uttorpatrotv.com/?p=1955 নিজস্ব প্রতিবেদক: ছামিউল ইসলাম অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদের আয়োজনে ২৪৪৪তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ মে ২০২৬) বিকেল ৪টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এ সাহিত্য আসরে সভাপতিত্ব করেন অভিযাত্রিকের সভাপতি তৈয়বুর রহমান বাবু। ঈদ পরবর্তী এ সাহিত্য আসরে প্রাণবন্ত উপস্থাপনা করেন বিশিষ্ট কবি রায়হান আহমেদ রিমন। অনুষ্ঠানে স্বরচিত লেখা পাঠ করেন তৈয়বুর […]

The post অভিযাত্রিকের ২৪৪৪তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত first appeared on Uttorpatro TV.

]]>
নিজস্ব প্রতিবেদক: ছামিউল ইসলাম

অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদের আয়োজনে ২৪৪৪তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ মে ২০২৬) বিকেল ৪টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এ সাহিত্য আসরে সভাপতিত্ব করেন অভিযাত্রিকের সভাপতি তৈয়বুর রহমান বাবু।

ঈদ পরবর্তী এ সাহিত্য আসরে প্রাণবন্ত উপস্থাপনা করেন বিশিষ্ট কবি রায়হান আহমেদ রিমন। অনুষ্ঠানে স্বরচিত লেখা পাঠ করেন তৈয়বুর রহমান বাবু, জাহিদ হোসেন, ইসহাক ইরানী, জাহাঙ্গীর আলম বুলেট, বাবু হক, রায়হান আহমেদ রিমন, তাহমিদ হাসান হামিম ও হাসান শাহরিয়ারসহ অন্যান্য সাহিত্যপ্রেমীরা।

আসরে পাঠিত স্বরচিত লেখাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন বিশিষ্ট কবি ও ছড়াকার জাহিদ হোসেন। সাহিত্যচর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডকে আরও বেগবান করার প্রত্যয়ে আয়োজিত এ আসর প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।

পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

The post অভিযাত্রিকের ২৪৪৪তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত first appeared on Uttorpatro TV.

]]>
https://uttorpatrotv.com/archives/1955/feed 0
জলঢাকায় দুই মামলার সাজাপ্রাপ্ত আসামি আমিরুল গ্রেফতার https://uttorpatrotv.com/archives/1952 https://uttorpatrotv.com/archives/1952#respond Tue, 26 May 2026 06:42:30 +0000 https://uttorpatrotv.com/?p=1952 নিজস্ব প্রতিবেদক, নীলফামারী ২৬ মে, ২০২৬ ​নীলফামারীর জলঢাকা থানা পুলিশের বিশেষ অভিযানে দুই মামলার সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির নাম মোঃ আমিরুল ইসলাম। তিনি জলঢাকা থানার দক্ষিণ দেচিবাই (রাজারহাট) এলাকার মৃত কসর উদ্দিনের ছেলে। ​পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল ২৫ মে (সোমবার) জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ নাজমুল আলমের দিকনির্দেশনায় […]

The post জলঢাকায় দুই মামলার সাজাপ্রাপ্ত আসামি আমিরুল গ্রেফতার first appeared on Uttorpatro TV.

]]>
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী ২৬ মে, ২০২৬

​নীলফামারীর জলঢাকা থানা পুলিশের বিশেষ অভিযানে দুই মামলার সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির নাম মোঃ আমিরুল ইসলাম। তিনি জলঢাকা থানার দক্ষিণ দেচিবাই (রাজারহাট) এলাকার মৃত কসর উদ্দিনের ছেলে।

​পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল ২৫ মে (সোমবার) জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ নাজমুল আলমের দিকনির্দেশনায় থানার একটি চৌকস আভিযানিক দল এই বিশেষ অভিযান পরিচালনা করে।

​গ্রেফতারকৃত আসামি আমিরুল ইসলাম দুটি পৃথক মামলায় সাজাপ্রাপ্ত ছিলেন। মামলা দুটির বিবরণ নিচে দেওয়া হলো:

  • সি আর মামলা নং- ৬২৬/২২: এই মামলায় আদালত তাকে ১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
  • সি আর মামলা নং- ২১৪/২৩: এই মামলায় আদালত তাকে ২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

​দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে পুলিশের দক্ষ টিম তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

​জলঢাকা থানা পুলিশ জানায়, গ্রেফতারের পর আজ ২৬ মে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে জলঢাকা থানা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

The post জলঢাকায় দুই মামলার সাজাপ্রাপ্ত আসামি আমিরুল গ্রেফতার first appeared on Uttorpatro TV.

]]>
https://uttorpatrotv.com/archives/1952/feed 0
গাইবান্ধার সাদুল্লাপুরে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল স্কুলছাত্রের https://uttorpatrotv.com/archives/1946 https://uttorpatrotv.com/archives/1946#respond Sun, 24 May 2026 17:36:39 +0000 https://uttorpatrotv.com/?p=1946  অসাবধানতাবশত অটোভ্যান চার্জ দেওয়ার লাইনে জড়িয়ে গাইবান্ধায় আরও একটি তাজা প্রাণ ঝরে গেল। জেলার সাদুল্লাপুর উপজেলায় বিদ্যুৎস্পর্শে জিহাদ মিয়া নামে ১২ বছর বয়সী এক স্কুলছাত্রের করুণ মৃত্যু হয়েছে। আজ রোববার (২৪ মে) সকাল ১০টার দিকে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হিংগারপাড়া গ্রামে এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল বলে […]

The post গাইবান্ধার সাদুল্লাপুরে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল স্কুলছাত্রের first appeared on Uttorpatro TV.

]]>
 অসাবধানতাবশত অটোভ্যান চার্জ দেওয়ার লাইনে জড়িয়ে গাইবান্ধায় আরও একটি তাজা প্রাণ ঝরে গেল। জেলার সাদুল্লাপুর উপজেলায় বিদ্যুৎস্পর্শে জিহাদ মিয়া নামে ১২ বছর বয়সী এক স্কুলছাত্রের করুণ মৃত্যু হয়েছে। আজ রোববার (২৪ মে) সকাল ১০টার দিকে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হিংগারপাড়া গ্রামে এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল বলে নিশ্চিত করেছে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

 পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত জিহাদ মিয়া সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হিংগারপাড়া গ্রামের বাসিন্দা নুরুল ইসলাম নুরুর ছেলে। সে স্থানীয় হিংগারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

ধাপেরহাট ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য (ইউপি মেম্বার) আব্দুর রাজ্জাক ফকির স্থানীয়দের বরাতে জানান, রোববার সকালে জিহাদ নিজ বাড়ির পাশে প্রতিবেশী শাহিম মিয়ার বাড়িতে বেড়াতে যায়। ওই সময় শাহিমের বাড়ির উঠানে একটি চার্জারচালিত ব্যাটারিচালিত ভ্যান বৈদ্যুতিক লাইনের সাথে সংযোগ দিয়ে চার্জ দেওয়া হচ্ছিল। খেলার ছলে জিহাদ ওই চার্জার ভ্যানটির ওপর বসামাত্রই পুরো শরীরে বিদ্যুৎস্পর্শে অবশ হয়ে পড়ে। গাড়িটি আগে থেকেই কোনো কারণে সরাসরি বিদ্যুতায়িত হয়ে ছিল বলে ধারণা করা হচ্ছে।

কিছুক্ষণ পর বিষয়টি বাড়ির লোকজন টের পেয়ে দ্রুত তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে কালবিলম্ব না করে প্রতিবেশীদের সহায়তায় জিহাদকে পার্শ্ববর্তী পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশু জিহাদকে মৃত ঘোষণা করেন। খেলার ছলে বেড়াতে গিয়ে এমন আকস্মিক মৃত্যুতে পরিবারটিতে এখন চলছে মাতম।

 জিহাদের এমন অকাল ও মর্মান্তিক মৃত্যুতে হিংগারপাড়া গ্রামসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। হিংগারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম তাঁর প্রিয় শিক্ষার্থীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, “জিহাদ মিয়া আমাদের প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণির অত্যন্ত নিয়মিত ও মেধাবী শিক্ষার্থী ছিল। পড়াশোনার পাশাপাশি ছেলেটি ব্যবহারে অত্যন্ত নম্র ও ভদ্র ছিল। তার এই আকস্মিক চলে যাওয়া আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন বলেন, “বিদ্যুৎস্পর্শে হিংগারপাড়া গ্রামে এক স্কুলছাত্রের মৃত্যুর খবর পেয়েছি। অসাবধানতার কারণে ঘটে যাওয়া এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা অত্যন্ত দুঃখজনক ও মর্মস্পর্শী। ব্যাটারিচালিত যানবাহন চার্জ দেওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষকে আরও সচেতন হওয়া প্রয়োজন, যাতে ভবিষ্যতে এমন বুক খালি করা ঘটনা আর না ঘটে।”

 এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) স্বপন কুমার জানান, লোকমুখে খবর পাওয়ার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ বা আপত্তি আছে কি না তা খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

The post গাইবান্ধার সাদুল্লাপুরে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল স্কুলছাত্রের first appeared on Uttorpatro TV.

]]>
https://uttorpatrotv.com/archives/1946/feed 0
পল্লবীতে শিশু হত্যা: অভিযোগপত্র গ্রহণ, ৫-৭ দিনে বিচার শেষের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর https://uttorpatrotv.com/archives/1938 https://uttorpatrotv.com/archives/1938#respond Sun, 24 May 2026 17:18:44 +0000 https://uttorpatrotv.com/?p=1938 রাজধানীর পল্লবীতে ৮ বছরের এক শিশুকে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যার চাঞ্চল্যকর মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ। আদালত এই অভিযোগপত্র আমলে নিয়ে আগামী ১ জুন মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছেন। মাত্র কয়েকদিনের মধ্যে তদন্ত, ডিএনএ পরীক্ষা এবং ময়নাতদন্তের প্রতিবেদন সংগ্রহ করে […]

The post পল্লবীতে শিশু হত্যা: অভিযোগপত্র গ্রহণ, ৫-৭ দিনে বিচার শেষের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর first appeared on Uttorpatro TV.

]]>
রাজধানীর পল্লবীতে ৮ বছরের এক শিশুকে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যার চাঞ্চল্যকর মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ। আদালত এই অভিযোগপত্র আমলে নিয়ে আগামী ১ জুন মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছেন। মাত্র কয়েকদিনের মধ্যে তদন্ত, ডিএনএ পরীক্ষা এবং ময়নাতদন্তের প্রতিবেদন সংগ্রহ করে রেকর্ড সময়ে এই চার্জশিট জমা দেওয়া হলো।

আজ রোববার (২৪ মে) বিকেলে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নিয়ে এই আদেশ দেন। এর আগে দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) অহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালত এই অভিযোগপত্র গ্রহণ করে মামলাটি চূড়ান্ত বিচারের জন্য ট্রাইব্যুনালে বদলির আদেশ দেন। আদেশ জারির পর কড়া নিরাপত্তায় দুই আসামিকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ রোববার সচিবালয়ে ছবি: আরিফুর রহমান

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ রোববার সচিবালয়ে ছবি: আরিফুর রহমান

 গত ১৯ মে বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর পল্লবীর একটি আবাসিক ভবনের তিনতলার ফ্ল্যাট থেকে ওই শিশুটির খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। নৃশংস এই ঘটনার পরপরই অভিযান চালিয়ে ফ্ল্যাটের বাসিন্দা সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় নিহত শিশুর বাবা বাদী হয়ে পল্লবী থানায় ধর্ষণ ও হত্যার অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি সোহেল রানা গত বুধবার আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি শিশুটিকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করার কথা সরাসরি স্বীকার করেন। ঘটনার সহযোগী হিসেবে তাঁর স্ত্রী স্বপ্না আক্তারকেও গ্রেফতার দেখানো হয়।

নৃশংস এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ রাজধানীর বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। ঘটনার ভয়াবহতা বিবেচনা করে গত বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান নিহত শিশুটির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারকে গভীর সমবেদনা জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুততম সময়ে ন্যায়বিচার নিশ্চিত করার দৃঢ় আশ্বাস দেন।

এদিকে, এই মামলার বিচারিক কার্যক্রম আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যে শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ সকালে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক সংলাপে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সরকারের এই দৃঢ় অবস্থানের কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এই অপরাধের সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে রাষ্ট্রপক্ষ যা যা করা দরকার, তার সবকিছুই করবে। হত্যাকাণ্ডের পর আসামিকে মাত্র সাত ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হয়েছে এবং এক দিনের মধ্যে আদালতে তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়েছে।”

দ্রুত চার্জশিট দেওয়ার প্রক্রিয়া ব্যাখ্যা করে মন্ত্রী আরও জানান যে, আদালতের বিশেষ অনুমতি নিয়ে মাত্র তিন দিনের মধ্যে ডিএনএ পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। শনিবার বিকেলে ডিএনএ ও ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর, রাতেই পুলিশের তদন্ত দল অভিযোগপত্র তৈরির কাজ শেষ করে। মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য রাষ্ট্রপক্ষ থেকে ইতিমধ্যেই একজন বিশেষ পিপি (সরকারি কৌঁসুলি) নিয়োগ করা হয়েছে। সব প্রস্তুতি সম্পন্ন হওয়ায় সরকার আশা করছে আগামী এক সপ্তাহের মধ্যেই দেশের প্রচলিত আইন অনুযায়ী অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা সম্ভব হবে।

The post পল্লবীতে শিশু হত্যা: অভিযোগপত্র গ্রহণ, ৫-৭ দিনে বিচার শেষের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর first appeared on Uttorpatro TV.

]]>
https://uttorpatrotv.com/archives/1938/feed 0
ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক প্রতিরোধ জরুরি: শুধু আইন নয়, বদলাতে হবে পুরুষতান্ত্রিক মানসিকতা https://uttorpatrotv.com/archives/1934 https://uttorpatrotv.com/archives/1934#respond Sat, 23 May 2026 09:37:11 +0000 https://uttorpatrotv.com/?p=1934 সাম্প্রতিক সময়ে দেশে নারী ও শিশুদের ওপর যৌন সহিংসতা, ধর্ষণ ও নির্মম হত্যাকাণ্ডের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। ঘরে কিংবা বাইরে—কোথাও আজ নারীরা নিজেদের নিরাপদ বোধ করছেন না। চার বছরের শিশু থেকে শুরু করে বিবাহিত নারী, কেউই এই ঘৃণ্য অপরাধ থেকে রেহাই পাচ্ছে না। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক গণধর্ষণের খবর বিবেকবান মানুষকে […]

The post ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক প্রতিরোধ জরুরি: শুধু আইন নয়, বদলাতে হবে পুরুষতান্ত্রিক মানসিকতা first appeared on Uttorpatro TV.

]]>
সাম্প্রতিক সময়ে দেশে নারী ও শিশুদের ওপর যৌন সহিংসতা, ধর্ষণ ও নির্মম হত্যাকাণ্ডের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। ঘরে কিংবা বাইরে—কোথাও আজ নারীরা নিজেদের নিরাপদ বোধ করছেন না। চার বছরের শিশু থেকে শুরু করে বিবাহিত নারী, কেউই এই ঘৃণ্য অপরাধ থেকে রেহাই পাচ্ছে না। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক গণধর্ষণের খবর বিবেকবান মানুষকে স্তম্ভিত করে তুলছে। এই পরিস্থিতির বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদকারীরা রাস্তায় নেমেছেন, যা জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে সমাজবিজ্ঞানীরা বলছেন, ধর্ষণ কেবল একটি আইনশৃঙ্খলাজনিত সমস্যা নয়; এর পেছনে রয়েছে গভীর সামাজিক ব্যাধি, ক্ষমতার দম্ভ এবং পুরুষতান্ত্রিক বা পিতৃতান্ত্রিক মানসিকতা।

ইতিহাস সাক্ষ্য দেয়, তীব্র সামাজিক আন্দোলনের মাধ্যমে বড় বড় অপরাধের গ্রাফ নামিয়ে আনা সম্ভব। যেমন, আজ থেকে দুই দশক আগে দেশে প্রতি বছর প্রায় ৫০০ জন নারী অ্যাসিড সন্ত্রাসের শিকার হতেন। কিন্তু সর্বস্তরের মানুষের সচেতনতা, কঠোর আইন এবং সামাজিক প্রতিরোধের কারণে ২০১৯ সালে এই সংখ্যা মাত্র ১৮-তে নেমে আসে। ধর্ষণের মতো ভয়াবহ অপরাধের বিরুদ্ধেও যদি একইভাবে দেশজুড়ে তীব্র সামাজিক আন্দোলন গড়ে তোলা যায়, তবে এই ব্যাধি থেকেও সমাজকে মুক্ত করা সম্ভব। রাষ্ট্রকে অপরাধীদের দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে, যাতে বিচারহীনতার সংস্কৃতি দূর হয়।

শিশু ও নারী নির্যাতন, নিপীড়ন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ছবি: প্রথম আলো

বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা ও বিশেষজ্ঞদের মতে, ধর্ষণের মূল চালিকাশক্তি কেবল যৌন লালসা বা কামনা নয়। এটি মূলত দুর্বলকে দাবিয়ে রাখা, নিয়ন্ত্রণ করা এবং নিজের ক্ষমতা জাহির করার একটি জঘন্য মাধ্যম। যুক্তরাষ্ট্রের এক জরিপে দেখা গেছে, বহু নারী জীবনের কোনো না কোনো পর্যায়ে এই ট্রমার মধ্য দিয়ে যান, যার ফলে তারা পরবর্তীতে ‘পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার’ বা তীব্র মানসিক বিষাদে ভোগেন।

আমাদের সমাজে একটি প্রচলিত ভুল ধারণা বা কুসংস্কার রয়েছে যে, নারীর পোশাকের কারণে ধর্ষণ বাড়ে। কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। পোশাকের কোনো সম্পর্ক এখানে নেই; সম্পূর্ণ শরীর ঢেকে রাখা নারী এবং কোলের শিশুও এই লালসার শিকার হচ্ছে। যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা ‘রেপ ক্রাইসিস’-এর তথ্য অনুযায়ী, অধিকাংশ ক্ষেত্রে নারীরা পরিচিত বা আপনজনদের দ্বারাই বেশি নির্যাতিত হন। বাংলাদেশের ক্ষেত্রেও দেখা গেছে, প্রায় ৭৭ শতাংশ নারী নির্যাতনের ঘটনা ঘটে পরিবারের চার দেয়ালের ভেতরে। একইভাবে শিশুদের ওপর হওয়া যৌন নির্যাতনের বড় অংশই ঘটে পরিচিত পরিবেশ ও আত্মীয়স্বজনের মাধ্যমে।

জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা (ইউএন উইমেন) বিশ্বজুড়ে নারীর প্রতি সহিংসতা বন্ধে কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ করেছে। এর মধ্যে রয়েছে শক্তিশালী রাজনৈতিক সদিচ্ছা, নারী-পুরুষের সমতা নিশ্চিতকারী আইনের সঠিক বাস্তবায়ন, নারী সংগঠনগুলোতে সরকারি-বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি এবং দৈনন্দিন জীবনের বৈষম্যগুলো দূর করা।

তবে সবচেয়ে বড় পরিবর্তনটি আসতে হবে পরিবার থেকে। যেহেতু এই অপরাধগুলো পুরুষদের দ্বারা সংঘটিত হয়, তাই পুরুষদের মানসিকতা এবং দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা জরুরি। একটি ছেলে শিশুকে ছোটবেলা থেকেই শেখাতে হবে কীভাবে নারীকে সম্মান করতে হয়। পরিবারের বড় পুরুষরা যদি ঘরের নারীদের সঙ্গে সহিংস আচরণ করেন, তবে শিশুরা সেটাই শেখে। ছেলেদের শুধু ‘হ্যাঁ’ শোনার অভ্যাসের বাইরে গিয়ে ‘না’ শব্দটিকে সম্মান করার মানসিকতা তৈরি করতে হবে।

আন্তর্জাতিক বিভিন্ন সচেতনতামূলক ক্যাম্পেইনে পুরুষদের জন্য কিছু জরুরি পরামর্শ দেওয়া হয়েছে। যেমন—নিজের পুরুষত্বকে অহংকার বা আগ্রাসনের প্রতীক না বানিয়ে মানবিক হিসেবে গড়ে তোলা, সম্পর্কের ক্ষেত্রে নারীর সম্মতিকে সর্বোচ্চ মূল্য দেওয়া, সামাজিক মাধ্যমে বা বাস্তবে নারীকে হেয় করে এমন কৌতুকের প্রতিবাদ করা এবং নারীর মর্যাদা রক্ষার আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়া।

আমাদের দেশে বিচারহীনতার সংস্কৃতি এবং ক্ষমতার অপব্যবহার অনেক সময় অপরাধীদের পার পাওয়ার সুযোগ করে দেয়। এই অচলাবস্থা ভাঙতে হলে প্রতিবাদ কেবল ফেসবুকের স্ট্যাটাসে সীমাবদ্ধ রাখলে চলবে না। ঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র ও রাজপথ—সব জায়গায় এই পিতৃতান্ত্রিক বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সম্মিলিত ও প্রবল প্রতিবাদের মাধ্যমেই একদিন সমাজ থেকে এই অন্ধকারের অবসান ঘটবে এবং নারী ও শিশুর জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ে উঠবে।

The post ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক প্রতিরোধ জরুরি: শুধু আইন নয়, বদলাতে হবে পুরুষতান্ত্রিক মানসিকতা first appeared on Uttorpatro TV.

]]>
https://uttorpatrotv.com/archives/1934/feed 0
ফারাক্কা লংমার্চের ৫০ বছর: অভিন্ন নদীর পানির অধিকার নিশ্চিতে নাগরিক সমাজের ১০ দফা দাবি https://uttorpatrotv.com/archives/1931 https://uttorpatrotv.com/archives/1931#respond Sat, 23 May 2026 09:29:16 +0000 https://uttorpatrotv.com/?p=1931 ভারতের একতরফা ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের নদ-নদীগুলো দ্রুত তাদের স্বাভাবিক নাব্যতা হারাচ্ছে। এর ফলে দেশের উত্তরাঞ্চলের কৃষি, সেচব্যবস্থা এবং সামগ্রিক পরিবেশ আজ মারাত্মক হুমকির মুখে পড়েছে। এই পরিবেশগত ও অর্থনৈতিক বিপর্যয় থেকে দেশকে রক্ষা করতে হলে সরকারকে একমুখী নীতি পরিহার করে আন্তর্জাতিক আইন অনুযায়ী গঙ্গা ও তিস্তাসহ সব অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে শক্তিশালী […]

The post ফারাক্কা লংমার্চের ৫০ বছর: অভিন্ন নদীর পানির অধিকার নিশ্চিতে নাগরিক সমাজের ১০ দফা দাবি first appeared on Uttorpatro TV.

]]>
ভারতের একতরফা ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের নদ-নদীগুলো দ্রুত তাদের স্বাভাবিক নাব্যতা হারাচ্ছে। এর ফলে দেশের উত্তরাঞ্চলের কৃষি, সেচব্যবস্থা এবং সামগ্রিক পরিবেশ আজ মারাত্মক হুমকির মুখে পড়েছে। এই পরিবেশগত ও অর্থনৈতিক বিপর্যয় থেকে দেশকে রক্ষা করতে হলে সরকারকে একমুখী নীতি পরিহার করে আন্তর্জাতিক আইন অনুযায়ী গঙ্গা ও তিস্তাসহ সব অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে শক্তিশালী কূটনৈতিক পদক্ষেপ নিতে হবে।

ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের ৫০ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে আয়োজিত এক বিশাল মানববন্ধনে দেশের শীর্ষস্থানীয় নাগরিক সমাজের নেতারা এসব কথা বলেন। ‘নাগরিক সমাজ’-এর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে ন্যায্য পানির অধিকার এবং প্রতিবেশী দেশের সঙ্গে সম্মানজনক সহাবস্থানের দাবি জানানো হয়।

মানববন্ধনে অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের (এএলআরডি) নির্বাহী পরিচালক শামসুল হুদা একটি লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি তাঁর বক্তব্যে ফারাক্কা বাঁধকে বাংলাদেশ ও ভারত—উভয় দেশের জন্যই একটি ‘মরণফাঁদ’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, এই বাঁধের কারণে শুষ্ক মৌসুমে বাংলাদেশের নদীগুলো তীব্র পানিশূন্যতায় ভোগে। পদ্মা, মহানন্দা, পুনর্ভবা ও আত্রাইয়ের মতো গুরুত্বপূর্ণ নদীগুলোর পানিপ্রবাহ কমে যাওয়ায় দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ততার পরিমাণ আশঙ্কাজনকভাবে বাড়ছে। এর ফলে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে এবং সেচ সংকটের কারণে পরিবেশগত বিপর্যয় তীব্র আকার ধারণ করছে।

শামসুল হুদা আরও উল্লেখ করেন যে, ১৯৯৬ সালে দুই দেশের মধ্যে গঙ্গা চুক্তি স্বাক্ষরিত হলেও বাংলাদেশ এখনো তার কাঙ্ক্ষিত ও ন্যায্য পানির অংশ পাচ্ছে না। তিনি অবিলম্বে আন্তর্জাতিক নদী আইন মেনে নদীর স্বাভাবিক জলপ্রবাহ নিশ্চিত করার এবং একটি কার্যকরী ও পরিবেশসম্মত নতুন পানি চুক্তি করার তাগিদ দেন। একই সঙ্গে অভিন্ন নদীর পানির অধিকার রক্ষায় নাগরিক সমাজের পক্ষ থেকে সরকারের কাছে ১০ দফা দাবি পেশ করা হয়, যার মধ্যে ঐতিহাসিক ১৬ মে ফারাক্কা লংমার্চ দিবসকে ‘জাতীয় পানি অধিকার দিবস’ হিসেবে ঘোষণার দাবি অন্যতম।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কাজল দেবনাথ মানববন্ধনে অংশ নিয়ে বলেন, গঙ্গার পানির ন্যায্য অধিকার পাওয়া বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার। আন্তর্জাতিক নিয়মনীতি মেনে ভারতের কাছ থেকে এই অধিকার আদায়ে সরকারকে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক কূটনৈতিক আলোচনা আরও জোরদার করতে হবে। সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ বলেন, পানি সংকটের কারণে যে মানবিক ও অর্থনৈতিক বিপর্যয় তৈরি হচ্ছে, তা এড়াতে সরকারকে অবিলম্বে আন্তরিক ও আন্তর্জাতিক মানের কার্যকর পদক্ষেপ নিতে হবে।

নাগরিক উদ্যোগের নির্বাহী পরিচালক জাকির হোসেন তাঁর বক্তব্যে তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজের মতো বৃহৎ প্রকল্পগুলোর বাস্তবায়ন নিয়ে কথা বলেন। তিনি বলেন, এসব বড় বড় প্রকল্প গ্রহণের ক্ষেত্রে একক বা একতরফা কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। যেকোনো প্রকল্প চূড়ান্ত করার আগে দেশের নদী বিশেষজ্ঞ, পরিবেশবিদ এবং স্থানীয় ভুক্তভোগী জনগণের সঙ্গে দীর্ঘ ও উন্মুক্ত আলোচনার প্রয়োজন রয়েছে। এর পাশাপাশি তিনি অভ্যন্তরীণ নদীগুলোর দখল ও দূষণ রোধে একটি কার্যকর টাস্কফোর্স গঠনের আহ্বান জানান।

উক্ত মানববন্ধনে বনলতা নারী উন্নয়ন সংস্থা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টারসহ দেশের বিভিন্ন মানবাধিকার, পরিবেশবাদী ও ভূমি অধিকার রক্ষা বিষয়ক সংগঠন সংহতি প্রকাশ করে অংশ নেয়। এছাড়াও বক্তব্য রাখেন স্টেপ টুওয়ার্ডসের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার, গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি সুলতানা বেগম, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।

মানববন্ধনে অংশ নেওয়া সাধারণ মানুষ ও পরিবেশবাদীদের হাতে ‘নদী বাঁচলে বাংলাদেশ বাঁচবে, সোনার দেশ ফসলে ভরবে’, ‘উজানের বাঁধ, ভাটির কান্না, এই অন্যায় আর না’, এবং ‘ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব নিরূপণে আন্তর্জাতিক কমিশন চাই’ সংবলিত বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন দেখা যায়।

The post ফারাক্কা লংমার্চের ৫০ বছর: অভিন্ন নদীর পানির অধিকার নিশ্চিতে নাগরিক সমাজের ১০ দফা দাবি first appeared on Uttorpatro TV.

]]>
https://uttorpatrotv.com/archives/1931/feed 0
বায়তুল মোকাররমে ঈদুল আজহার ৫ জামাত: জেনে নিন সময়সূচি ও ইমামদের তালিকা https://uttorpatrotv.com/archives/1918 https://uttorpatrotv.com/archives/1918#respond Fri, 22 May 2026 05:48:41 +0000 https://uttorpatrotv.com/?p=1918 ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রতি বছরের মতো এবারও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে ৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৭টা থেকে শুরু করে বেলা ১০টা ৪৫ মিনিট পর্যন্ত এই জামাতগুলো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে এই পাঁচ জামাতের ইমাম ও মুকাব্বিরদের তালিকা চূড়ান্ত করেছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)। বৃহস্পতিবার (২১ মে) ইসলামিক ফাউন্ডেশনের […]

The post বায়তুল মোকাররমে ঈদুল আজহার ৫ জামাত: জেনে নিন সময়সূচি ও ইমামদের তালিকা first appeared on Uttorpatro TV.

]]>
ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রতি বছরের মতো এবারও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে ৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৭টা থেকে শুরু করে বেলা ১০টা ৪৫ মিনিট পর্যন্ত এই জামাতগুলো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে এই পাঁচ জামাতের ইমাম ও মুকাব্বিরদের তালিকা চূড়ান্ত করেছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।

বৃহস্পতিবার (২১ মে) ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মোহাম্মদ হারুনূর রশীদ স্বাক্ষরিত এক অফিসিয়াল চিঠিতে এই তালিকা চূড়ান্ত রূপ পায়। ঢাকার ধর্মপ্রাণ মুসল্লিদের সুবিধার্থে নিচে পাঁচ জামাতের বিস্তারিত সময়সূচি, ইমাম ও মুকাব্বিরদের তালিকা তুলে ধরা হলো:

প্রথম জামাত (সকাল ৭:০০ টা)

জাতীয় মসজিদে ঈদের প্রধান তথা প্রথম জামাতটি অনুষ্ঠিত হবে সকাল ৭টা ঠিকঠাক। এই গুরুত্বপূর্ণ জামাতে ইমামতির দায়িত্ব পালন করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. মিযানুর রহমান। এই জামাতে মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন মসজিদের অভিজ্ঞ মুয়াজ্জিন কারি ইসহাক। সকালের প্রথম ভাগে বড় জমায়েত এড়াতে এবং সুবিধাজনক সময়ে নামাজ শেষ করতে অনেকেই এই জামাতটিকে বেছে নেন।

দ্বিতীয় জামাত (সকাল ৮:০০ টা)

ঠিক এক ঘণ্টা পর অর্থাৎ সকাল ৮টায় অনুষ্ঠিত হবে ঈদুল আজহার দ্বিতীয় জামাত। এই জামাতের ইমাম হিসেবে থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের জাকাত ফান্ড বিভাগের পরিচালক (রুটিন দায়িত্ব) মাওলানা ওয়ালীয়ূর রহমান খান। তার সঙ্গে মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন জাতীয় মসজিদের প্রধান খাদেম মো. নাসির উল্লাহ।

তৃতীয় জামাত (সকাল ৯:০০ টা)

সকাল ৯টায় অনুষ্ঠিত হবে ঈদের তৃতীয় জামাত। এই জামাতে খুতবা পাঠ ও ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মো. আবদুল্লাহ। জামাতটিকে সুন্দরভাবে সম্পন্ন করতে মুকাব্বির হিসেবে মাইক্রোফোনের পেছনে দায়িত্ব পালন করবেন মো. রুহুল আমিন।

চতুর্থ জামাত (সকাল ১০:০০ টা)

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যারা একটু দেরিতে জামাতে শরিক হতে চান, তাদের জন্য সকাল ১০টায় রয়েছে চতুর্থ জামাতের ব্যবস্থা। এই জামাতে ইমাম হিসেবে উপস্থিত থাকবেন ইফার দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন। আর এই জামাতের মুকাব্বিরের গুরুদায়িত্ব পালন করবেন মো. আবদুল হাদী।

পঞ্চম ও সর্বশেষ জামাত (সকাল ১০:৪৫ মিনিট)

জাতীয় মসজিদের সর্বশেষ বা পঞ্চম জামাতটি অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। এই জামাতে ইমামতির দায়িত্বে থাকবেন ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক জুবাইর আহাম্মদ আল-আযহারী। পঞ্চম জামাতের মুকাব্বির হিসেবে থাকবেন মো. আমির হোসেন। যারা দূর-দূরান্ত থেকে কিংবা বিশেষ কোনো কারণে সকালের জামাতগুলো মিস করবেন, তারা এই শেষ জামাতে অংশ নিতে পারবেন।

ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, কোনো অনিবার্য কারণে বা নির্ধারিত কোনো জামাতে যদি মূল ইমাম অনুপস্থিত থাকেন, তবে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত রাখা হয়েছে ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মো. শহিদুল ইসলামকে। একইভাবে কোনো মুকাব্বির অনুপস্থিত থাকলে বিকল্প মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন মো. শামসুল হক।

ঈদের দিন জাতীয় মসজিদে মুসল্লিদের উপচে পড়া ভিড় থাকে। শৃঙ্খলা বজায় রাখতে এবং সুন্দর পরিবেশে নামাজ আদায় নিশ্চিত করতে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সকল ইমাম, মুকাব্বির এবং নামাজে অংশ নিতে আসা সাধারণ মুসল্লিদের নির্ধারিত সময়ের বেশ কিছু সময় আগে মসজিদে উপস্থিত হয়ে কাতার সোজা করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। একই সাথে পবিত্র ঈদুল আজহার জামাতে অংশ নেওয়ার সময় মসজিদের পবিত্রতা ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

The post বায়তুল মোকাররমে ঈদুল আজহার ৫ জামাত: জেনে নিন সময়সূচি ও ইমামদের তালিকা first appeared on Uttorpatro TV.

]]>
https://uttorpatrotv.com/archives/1918/feed 0
আগের নিয়মে দেশ চালানো সম্ভব নয়, অর্থায়নের কাঠামো বদলে গেছে: অর্থমন্ত্রী আমির খসরু চৌধুরী https://uttorpatrotv.com/archives/1911 https://uttorpatrotv.com/archives/1911#respond Thu, 21 May 2026 15:50:17 +0000 https://uttorpatrotv.com/?p=1911 দেশের অর্থনৈতিক সংকটের এই সময়ে পুরোনো বা প্রথাগত পদ্ধতিতে আর দেশ চালানো সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন যে, বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থায়নের পুরো কাঠামোই এখন বদলে গেছে। আজ বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে প্রথম আলো আয়োজিত ‘সংকটকালের বাজেট ও জনপ্রত্যাশা’ শীর্ষক এক […]

The post আগের নিয়মে দেশ চালানো সম্ভব নয়, অর্থায়নের কাঠামো বদলে গেছে: অর্থমন্ত্রী আমির খসরু চৌধুরী first appeared on Uttorpatro TV.

]]>
দেশের অর্থনৈতিক সংকটের এই সময়ে পুরোনো বা প্রথাগত পদ্ধতিতে আর দেশ চালানো সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন যে, বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থায়নের পুরো কাঠামোই এখন বদলে গেছে। আজ বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে প্রথম আলো আয়োজিত ‘সংকটকালের বাজেট ও জনপ্রত্যাশা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এবং পুরো আয়োজনটি সঞ্চালনা করেন প্রথম আলোর হেড অব অনলাইন শওকত হোসেন।

ঋণের জন্য বিদেশি সংস্থার ওপর অতিরিক্ত নির্ভরতার মানসিকতা পরিবর্তন করার তাগিদ দিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী প্রশ্ন তোলেন, “মাত্র ১ থেকে ২ শতাংশ সুদে ঋণ পাওয়ার আশায় আমরা কেন বারবার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পেছনে দৌড়াব? তার চেয়ে আমরা কি পারি না নিজস্ব দেশের বাজারে একটা শক্তিশালী তহবিল বা ফান্ড গঠন করতে? বিনিয়োগের বিপরীতে যখন ভালো রিটার্ন বা মুনাফা আসবে, তখন কে কবে আমাদের শর্তযুক্ত টাকা দেবে, সেই আশায় বসে থাকার তো কোনো প্রয়োজন নেই।”

অর্থমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের মূল দর্শন হলো ‘অর্থনীতির গণতন্ত্রায়ণ’। দেশ থেকে অলিগার্ক বা গুটিকয়েক মানুষের নিয়ন্ত্রিত অর্থনীতি পুরোপুরি উপড়ে ফেলা হবে। লক্ষ্য হলো এমন একটি অংশগ্রহণমূলক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা, যেখানে দেশের প্রতিটি নাগরিক সমান সুযোগ পাবেন এবং সামষ্টিক অর্থনীতির সুফল তৃণমূলের সবার কাছে পৌঁছাবে।

দেশের একটি বড় সৃজনশীল ও অনানুষ্ঠানিক গোষ্ঠী করের আওতার বাইরে রয়ে গেছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, গ্রামে-গঞ্জের কামার, কুমার, তাঁতি কিংবা ক্ষুদ্র কারুশিল্পীরা কখনোই জাতীয় বাজেটের মূল ভাবনায় আসেননি। প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁরা কঠোর পরিশ্রম করলেও তাঁদের জীবনের মানোন্নয়ন হয়নি, কারণ তাঁদের পণ্যে আধুনিক মূল্য সংযোজন হচ্ছে না। আগামী বাজেটে এই প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিশেষ আর্থিক ও কারিগরি সহায়তার তহবিল রাখা হবে।

সাংস্কৃতিক খাত ও থিয়েটারকে অর্থনীতির মূল ধারায় আনার পরিকল্পনা জানিয়ে তিনি বলেন, ঢাকা ও দেশের বড় শহরগুলোতে বিশেষ ‘থিয়েটার ডিস্ট্রিক্ট’ গড়ে তোলা হবে। নিজ দেশের সংস্কৃতি বা ‘সফট পাওয়ার’ শক্তিশালী করতে না পারলে বৈশ্বিক বাজারে টিকে থাকা কঠিন। পাহাড়ি অঞ্চলের এক সাধারণ চিত্রশিল্পীর উদাহরণ দিয়ে তিনি বোঝান, কীভাবে সঠিক প্ল্যাটফর্ম ও প্রদর্শনীর মাধ্যমে ৫ হাজার টাকার একটি ছবি ৫০ হাজার থেকে ১ লাখ টাকায় বিক্রি করে জিডিপিতে অবদান রাখা সম্ভব। এই বিশাল সম্ভাবনাময় জনগোষ্ঠীকে বাজেটের কাঠামোর মধ্যে আনাই হবে আগামী বাজেটের অন্যতম প্রধান বৈশিষ্ট্য।

দেশে সুশাসন ও ব্যবসা-বাণিজ্য সহজ করার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, সরকার সার্বিক প্রশাসনিক সংস্কারের দিকে হাঁটছে। এখন থেকে একটি রেস্তোরাঁ চালুর জন্য ১৩টি ভিন্ন জায়গা থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন হবে না। ওয়ান-স্টপ সার্ভিসের মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে সব ছাড়পত্র মিলবে। চট্টগ্রাম বন্দর ও শুল্ক বিভাগের নাম উল্লেখ করে তিনি বলেন, সব প্রক্রিয়াকে পুরোপুরি স্বয়ংক্রিয় বা অটোমেশনে নিয়ে যাওয়া হবে। বন্দর ও শুল্কায়নের বিভিন্ন স্তরে অনাকাঙ্ক্ষিত খরচ ও বিলম্বের কারণে পণ্যের দাম প্রায় ১০ শতাংশ বেড়ে যায়, যা সাধারণ ভোক্তার ওপর চাপ তৈরি করে। সরকারের লক্ষ্য এই ব্যবসার খরচ কমিয়ে আনা। একই সঙ্গে ‘ওয়ান সিটিজেন, ওয়ান কার্ড, ওয়ান ওয়ালেট’ চালুর মাধ্যমে আমলাতান্ত্রিক জটিলতা ও দুর্নীতি কমানো হবে।

ব্যাংকগুলোর দীর্ঘমেয়াদি বড় প্রকল্প ঋণের সক্ষমতা নিয়ে সমালোচনা করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ব্যাংকগুলোর কাজ হওয়া উচিত চলতি মূলধন (ওয়ার্কিং ক্যাপিটাল) দেওয়া কিংবা গাড়ি-বাড়ি কেনার মতো খুচরা ঋণ দেওয়া। কিন্তু ব্যাংকগুলো এখন এককভাবে বা জোটবদ্ধ হয়ে দুই হাজার কোটি টাকার বড় প্রকল্প ঋণ দিয়ে দিচ্ছে, যা চরম অদক্ষতা।

তিনি প্রশ্ন তোলেন, “সরকার কেন সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের লোকসানের দায় নেবে? বাংলাদেশ বিমানকে কেন ১২টি নতুন উড়োজাহাজ কেনার খরচ সরকার দেবে? বিমান একটি স্বাধীন এন্টারপ্রাইজ, তারা চাইলে পুঁজিবাজার থেকে টাকা তুলতে পারে।” বড় অর্থায়নের জন্য ব্যাংক ব্যবস্থার ওপর চাপ না বাড়িয়ে বন্ড মার্কেট কিংবা দেশের পুঁজিবাজারকে ব্যবহার করার পরামর্শ দেন তিনি। তিনি আশ্বস্ত করেন, ধস নেমে যাওয়া পুঁজিবাজারকে খুব দ্রুত কার্যকর ও গতিশীল করা হবে।

দেশের তামাক ও পানীয় (সফট ড্রিংকস) খাতে ব্যাপক রাজস্ব ফাঁকি বা চুরির ঘটনা ঘটছে বলে ক্ষোভ প্রকাশ করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, বহুজাতিক কোম্পানিগুলো নিয়মিত কর দিলেও স্থানীয় অনেক কোম্পানি কর ফাঁকি দিচ্ছে, যা বাজারে একটি অসম প্রতিযোগিতা তৈরি করছে। কর ফাঁকি দেওয়া এই কালোবাজারিদের চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

পরিশেষে দেশের করনীতিকে ঢেলে সাজানোর ঘোষণা দিয়ে অর্থমন্ত্রী বলেন, “এমন একটি করনীতি দেওয়া হবে যা মানুষ সহজে বুঝবে এবং স্বেচ্ছায় কর দিতে উৎসাহিত হবে। শিল্প, বাণিজ্য ও বৈশ্বিক পরিস্থিতির মেলবন্ধন ঘটিয়ে এই নীতি তৈরি হচ্ছে।” দেশের মানুষের কাছে দুই বছরের সময় চেয়ে তিনি বলেন, “ধৈর্য ধরে এই সময়টুকু অপেক্ষা করুন, দেশের অর্থনীতি নিশ্চিতভাবেই ঘুরে দাঁড়াবে এবং বাংলাদেশ একটি প্রকৃত কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত হবে। শুধু জিডিপি প্রবৃদ্ধির কাগুজে হিসাব দিয়ে লাভ নেই, সাধারণ মানুষের জীবনে দৃশ্যমান বদল আসাই আমাদের মূল চ্যালেঞ্জ।”

উক্ত গোলটেবিল আলোচনায় আরও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য, ড. হোসেন জিল্লুর রহমান, প্রফেসর সেলিম জাহান, ব্যবসায়ী নেতা মোহাম্মদ হাতেম এবং ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমানসহ দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও গবেষকগণ।

The post আগের নিয়মে দেশ চালানো সম্ভব নয়, অর্থায়নের কাঠামো বদলে গেছে: অর্থমন্ত্রী আমির খসরু চৌধুরী first appeared on Uttorpatro TV.

]]>
https://uttorpatrotv.com/archives/1911/feed 0
শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফেরত চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী https://uttorpatrotv.com/archives/1905 https://uttorpatrotv.com/archives/1905#respond Thu, 21 May 2026 15:30:58 +0000 https://uttorpatrotv.com/?p=1905 গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত ও দেশত্যাগী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে এনে মামলার মুখোমুখি করতে চায় সরকার। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জুলাই-আগস্টের ছাত্র-জনতার […]

The post শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফেরত চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী first appeared on Uttorpatro TV.

]]>
গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত ও দেশত্যাগী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে এনে মামলার মুখোমুখি করতে চায় সরকার। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি ভারতের কয়েকটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি খুব শিগগিরই বাংলাদেশে ফিরে আসার ইঙ্গিত দিয়েছেন, যা নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনা-সমালোচনা চলছে।

এই গুঞ্জনের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা তাঁকে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই দেশে ফেরত আনতে বদ্ধপরিকর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এবং দুই দেশের মধ্যে বিদ্যমান এক্সট্রাডিশন (প্রত্যর্পণ) চুক্তি অনুযায়ী তাঁকে হস্তান্তরের জন্য ভারতকে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে, যেন বাংলাদেশে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর সুষ্ঠু বিচার নিশ্চিত করা যায়।”

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে আশ্রয় নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তখন থেকেই তিনি নয়া দিল্লিতে অবস্থান করছেন। বাংলাদেশ সরকার তাঁকে বিচারের মুখোমুখি করতে প্রত্যর্পণের অনুরোধ জানালেও ভারতের পক্ষ থেকে এখনও কোনো সুনির্দিষ্ট জবাব পাওয়া যায়নি।

ভারতের পশ্চিমবঙ্গে ‘সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট (সিএএ)’ কার্যকর হওয়া প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি সম্পূর্ণভাবে ভারতের নিজস্ব অভ্যন্তরীণ বিষয়। আসামের এনআরসি বা ভারতের সিএএ তাদের নাগরিকদের জন্য তৈরি করা নিজস্ব আইন। এ নিয়ে বাংলাদেশের কোনো বক্তব্য রাখার সুযোগ নেই। তবে ভারতের এই আইনের কারণে সীমান্ত দিয়ে যেন কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ (পুশ ইন) না ঘটতে পারে, সে জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীর মিরপুরে আট বছরের এক শিশুকে ধ*র্ষণ ও হত্যার ঘটনার তদন্তের অগ্রগতি তুলে ধরেন। তিনি জানান, ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামি সোহেল ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মূল আসামি ইতিমধ্যেই আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। সরকার সম্ভাব্য সংক্ষিপ্ততম সময়ের মধ্যে এই মামলার সুষ্ঠু তদন্ত শেষ করে আদালতে নিখুঁত চার্জশিট দাখিল করবে।

ছবি: সংগৃহীত

মন্ত্রী আরও দাবি করেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশে ঘটে যাওয়া প্রতিটি জঘন্য অপরাধের ক্ষেত্রে পুলিশ সর্বোচ্চ পেশাদারত্ব ও নিরপেক্ষতার সঙ্গে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। অপরাধী যেই হোক না কেন, দ্রুততম সময়ে তাদের আইনের আওতায় আনা হচ্ছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যপরিধি ব্যাখ্যা করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে পুলিশ দুই ধরনের কৌশল অবলম্বন করছে—‘প্রো-অ্যাক্টিভ’ (প্রতিরোধমূলক) এবং ‘রি-অ্যাক্টিভ’ (প্রতিক্রিয়ামূলক)। মাদক, চাঁদাবাজি এবং সন্ত্রাসের বিরুদ্ধে চলমান যৌথ অভিযানগুলো মূলত প্রতিরোধমূলক ব্যবস্থা, যা অপরাধ সংঘটিত হওয়ার আগেই তা রুখে দেয়। আর ধ*র্ষণ বা হত্যার মতো অনাকাঙ্ক্ষিত অপরাধ ঘটে গেলে রি-অ্যাক্টিভ ব্যবস্থা হিসেবে অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেপ্তার ও তদন্ত সম্পন্ন করা হচ্ছে।

তিনি আরও জানান, অতীতে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এবং বিচারিক প্রক্রিয়ার বাইরে থাকা বেশ কিছু স্পর্শকাতর ও চাঞ্চল্যকর মামলা বর্তমান সরকার নতুন করে তদন্তের উদ্যোগ নিয়েছে। এর মধ্যে কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের ছাত্রী তনু হত্যা মামলা, কুমিল্লায় সংঘবদ্ধ ধর্ষণ, বগুড়ায় তরুণী ধর্ষণ, কাপাসিয়ায় পাঁচ খুন এবং ঢাকার মান্ডায় প্রবাসী হত্যাকাণ্ডের মতো ঘটনাগুলো রয়েছে। প্রতিটি ঘটনার সঙ্গে জড়িত আসামিদের ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানের তথ্য দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মে মাসের প্রথম সপ্তাহ থেকে ঢাকার মোহাম্মদপুর, শেরেবাংলা নগর ও আদাবর এলাকায় নিশ্ছিদ্র তল্লাশি ও ব্লক রেইড চলছে। এ ছাড়া গত ১৮ ও ১৯ মে যাত্রাবাড়ী ও তেজগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে ১০৪ জন ওয়ারেন্টভুক্ত আসামি ও ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রাম ও উখিয়া-টেকনাফ অঞ্চলেও র‍্যাব-১৫-এর বিশেষ অভিযানে দীর্ঘদিনের পলাতক অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে।

আইন সংস্কারের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন সংস্কার একটি ধারাবাহিক ও চলমান প্রক্রিয়া। সময়ের চাহিদার ওপর ভিত্তি করে সব আইনকে পর্যায়ক্রমে যুগোপযোগী করা হবে। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, সাময়িক কোনো ক্ষোভ বা আবেগের বশবর্তী হয়ে চটজলদি নতুন আইন প্রণয়ন কিংবা বিশেষ আদালত গঠন করা মোটেও সমীচীন নয়। দ্রুত বিচার নিশ্চিত করার নামে যেন কোনো নাগরিকের প্রতি ‘অবিচার’ না হয় এবং কঠোর আইনের অপব্যবহারের সুযোগ তৈরি না হয়, সেদিকেও সরকারকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।

The post শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফেরত চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী first appeared on Uttorpatro TV.

]]>
https://uttorpatrotv.com/archives/1905/feed 0
পল্লবীতে শিশু রামিসা হত্যা: রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান https://uttorpatrotv.com/archives/1901 https://uttorpatrotv.com/archives/1901#respond Thu, 21 May 2026 15:21:53 +0000 https://uttorpatrotv.com/?p=1901 রাজধানীর মিরপুর সংলগ্ন পল্লবীতে সাত বছর বয়সী শিশু ও স্কুলছাত্রী রামিসা আক্তারকে ধ*র্ষণ ও নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পৈশাচিক এই হত্যাকাণ্ডের শিকার হওয়া অবুঝ শিশুটির শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে আজ বৃহস্পতিবার রাতে তাদের পল্লবীর বাসভবনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, […]

The post পল্লবীতে শিশু রামিসা হত্যা: রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান first appeared on Uttorpatro TV.

]]>
রাজধানীর মিরপুর সংলগ্ন পল্লবীতে সাত বছর বয়সী শিশু ও স্কুলছাত্রী রামিসা আক্তারকে ধ*র্ষণ ও নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পৈশাচিক এই হত্যাকাণ্ডের শিকার হওয়া অবুঝ শিশুটির শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে আজ বৃহস্পতিবার রাতে তাদের পল্লবীর বাসভবনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে একটি গুরুত্বপূর্ণ মন্ত্রিপরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়। সেই পূর্বনির্ধারিত বৈঠক সমাপ্ত করেই প্রধানমন্ত্রী সরাসরি রামিসার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে এবং তাদের সান্ত্বনা দিতে পল্লবীর উদ্দেশ্যে রওনা হবেন।

এদিকে রামিসাকে ধ*র্ষণ ও নৃশংসভাবে হত্যার এই বর্বরোচিত ঘটনায় তীব্র ক্ষোভ ও বিচার নিশ্চিতের আশ্বাস দিয়েছেন সরকারের ঊর্ধ্বতন মহল। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান আজ বৃহস্পতিবার জানিয়েছেন, এই লোমহর্ষক হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত তদন্ত সম্পন্ন করার জন্য ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী।

ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজ থেকে নেওয়া

মামলার বিবরণী ও পারিবারিক সূত্র থেকে জানা যায়, গত মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে পল্লবীর একটি বহুতল ফ্ল্যাটে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহত রামিসার পিতা আবদুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার এজাহারে বলা হয়েছে, ঘটনার দিন সকাল সাড়ে ৯টার দিকে একই ভবনের পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার অত্যন্ত কৌশলে রামিসাকে ডেকে তাদের নিজেদের কক্ষে নিয়ে যায়।

পরবর্তীতে সকাল সাড়ে ১০টার দিকে রামিসাকে স্কুলে পাঠানোর সময় হলে তার মা-বাবা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে অভিযুক্ত দম্পতির ঘরের সামনে এসে মেয়ের জুতো ও উপস্থিতি টের পেয়ে তারা ডাকাডাকি শুরু করেন। ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে সন্দেহ দানা বাঁধে। পরবর্তীতে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করতেই শিউরে ওঠেন সবাই। শয়নকক্ষের মেঝেতে পড়ে ছিল শিশু রামিসার মস্তকবিহীন দেহ এবং পাশেই পড়ে ছিল তার বিচ্ছিন্ন মাথা। এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, শিশুটিকে কক্ষে নেওয়ার সময় মূল অভিযুক্ত সোহেল রানার সাথে অজ্ঞাতপরিচয় আরও একজন ব্যক্তি উপস্থিত ছিল।

হত্যাকাণ্ডের ঘটনার পরপরই স্থানীয় জনতা ও পুলিশের তৎপরতায় ঘাতক সোহেল রানাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গতকাল বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালতে হাজির করা হলে খুনি সোহেল রানা নিজের অপরাধ স্বীকার করে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। ম্যাজিস্ট্রেট তার ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করেন।

নিজের জবানবন্দিতে মাদকাসক্ত সোহেল রানা যে বিবরণ দিয়েছে, তা সভ্য সমাজকে স্তব্ধ করে দেওয়ার মতো। সোহেল জানায়, তারা একই ভবনের এক তলায় পাশাপাশি তিনটি পরিবার বসবাস করত। ঘটনার দিন সকাল ৯টার দিকে শিশু রামিসাকে দেখার পর ইয়াবাাসক্ত সোহেলের মনে বিকৃত যৌন লালসার উদ্রেক হয়। সুযোগ বুঝে সে শিশুটিকে ফুসলিয়ে নিজের ঘরে নিয়ে আসে এবং জোরপূর্বক বাথরুমে আটকে ধ*র্ষণ করে।

নির্যাতনের পর অবুঝ শিশু রামিসা যখন কান্না করতে করতে বলে যে সে এই ঘটনা তার মা-বাবাকে বলে দেবে, তখনই আতঙ্কিত হয়ে পড়ে সোহেল। অপরাধের কথা ফাঁস হয়ে যাওয়ার ভয়ে সে বাথরুমের ভেতরেই রামিসার গলা টিপে শ্বাসরোধ করে তাকে হত্যা করে।

জবানবন্দিতে খুনি আরও জানায়, হত্যাকাণ্ডের পর তার স্ত্রী স্বপ্না আক্তার ঘরে ফিরে পুরো বিষয়টি জানতে পারেন। স্বামীকে আইনি হাত থেকে বাঁচাতে এবং লাশ গুম করার উদ্দেশ্যে তারা দুজনে মিলে এক ভয়ংকর পরিকল্পনা করেন। একটি ধারালো ছুরি দিয়ে রামিসার মাথা কেটে শরীর থেকে আলাদা করা হয়। পাশবিকতার এখানেই শেষ নয়, শিশুটির যৌনাঙ্গ ক্ষতবিক্ষত করা হয় এবং দুই হাত কাঁধের কাছ থেকে আংশিক কেটে ফেলা হয়।

পরবর্তীতে বাথরুম থেকে লাশ এনে খাটের নিচে লুকিয়ে রাখা হয়। ঠিক এই সময়েই রামিসার মা বাইরে থেকে দরজায় নক করছিলেন। মূল আসামি সোহেল রানা যেন জানালার গ্রিল কেটে পালিয়ে যেতে পারে, সেই সুযোগ করে দিতে স্ত্রী স্বপ্না আক্তার দীর্ঘ সময় ঘরের প্রধান দরজা ভেতর থেকে বন্ধ করে রাখেন। সোহেল পালিয়ে যাওয়ার পরই কেবল স্বপ্না দরজা খোলেন। এই পুরো নৃশংস হত্যাযজ্ঞ এবং আলামত গোপনের প্রক্রিয়ায় স্ত্রী স্বপ্না আক্তার সরাসরি স্বামীকে সহযোগিতা করেছিলেন বলে আদালতে প্রমাণিত হয়েছে।

এই পৈশাচিক হত্যাকাণ্ডের ঘটনায় পুরো পল্লবী এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় ও সচেতন মহল এই নরপশুদের দৃষ্টান্তমূলক এবং দ্রুততম সময়ে ফাঁসির দাবি জানিয়েছেন। প্রধানমন্ত্রীর সরাসরি নিহতের বাড়িতে গমন এবং আইনমন্ত্রীর দ্রুত তদন্তের নির্দেশনার পর দেশবাসী আশা করছে, এই মামলার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে সম্পন্ন করে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

The post পল্লবীতে শিশু রামিসা হত্যা: রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান first appeared on Uttorpatro TV.

]]>
https://uttorpatrotv.com/archives/1901/feed 0