আন্তর্জাতিক - Uttorpatro TV https://uttorpatrotv.com সত্যের পথে, ন্যায়ের লড়াইয়ে Sat, 23 May 2026 09:29:16 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://uttorpatrotv.com/wp-content/uploads/2026/04/cropped-Jpg-2.jpg-e1776070296837-32x32.jpeg আন্তর্জাতিক - Uttorpatro TV https://uttorpatrotv.com 32 32 ফারাক্কা লংমার্চের ৫০ বছর: অভিন্ন নদীর পানির অধিকার নিশ্চিতে নাগরিক সমাজের ১০ দফা দাবি https://uttorpatrotv.com/archives/1931 https://uttorpatrotv.com/archives/1931#respond Sat, 23 May 2026 09:29:16 +0000 https://uttorpatrotv.com/?p=1931 ভারতের একতরফা ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের নদ-নদীগুলো দ্রুত তাদের স্বাভাবিক নাব্যতা হারাচ্ছে। এর ফলে দেশের উত্তরাঞ্চলের কৃষি, সেচব্যবস্থা এবং সামগ্রিক পরিবেশ আজ মারাত্মক হুমকির মুখে পড়েছে। এই পরিবেশগত ও অর্থনৈতিক বিপর্যয় থেকে দেশকে রক্ষা করতে হলে সরকারকে একমুখী নীতি পরিহার করে আন্তর্জাতিক আইন অনুযায়ী গঙ্গা ও তিস্তাসহ সব অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে শক্তিশালী […]

The post ফারাক্কা লংমার্চের ৫০ বছর: অভিন্ন নদীর পানির অধিকার নিশ্চিতে নাগরিক সমাজের ১০ দফা দাবি first appeared on Uttorpatro TV.

]]>
ভারতের একতরফা ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের নদ-নদীগুলো দ্রুত তাদের স্বাভাবিক নাব্যতা হারাচ্ছে। এর ফলে দেশের উত্তরাঞ্চলের কৃষি, সেচব্যবস্থা এবং সামগ্রিক পরিবেশ আজ মারাত্মক হুমকির মুখে পড়েছে। এই পরিবেশগত ও অর্থনৈতিক বিপর্যয় থেকে দেশকে রক্ষা করতে হলে সরকারকে একমুখী নীতি পরিহার করে আন্তর্জাতিক আইন অনুযায়ী গঙ্গা ও তিস্তাসহ সব অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে শক্তিশালী কূটনৈতিক পদক্ষেপ নিতে হবে।

ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের ৫০ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে আয়োজিত এক বিশাল মানববন্ধনে দেশের শীর্ষস্থানীয় নাগরিক সমাজের নেতারা এসব কথা বলেন। ‘নাগরিক সমাজ’-এর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে ন্যায্য পানির অধিকার এবং প্রতিবেশী দেশের সঙ্গে সম্মানজনক সহাবস্থানের দাবি জানানো হয়।

মানববন্ধনে অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের (এএলআরডি) নির্বাহী পরিচালক শামসুল হুদা একটি লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি তাঁর বক্তব্যে ফারাক্কা বাঁধকে বাংলাদেশ ও ভারত—উভয় দেশের জন্যই একটি ‘মরণফাঁদ’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, এই বাঁধের কারণে শুষ্ক মৌসুমে বাংলাদেশের নদীগুলো তীব্র পানিশূন্যতায় ভোগে। পদ্মা, মহানন্দা, পুনর্ভবা ও আত্রাইয়ের মতো গুরুত্বপূর্ণ নদীগুলোর পানিপ্রবাহ কমে যাওয়ায় দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ততার পরিমাণ আশঙ্কাজনকভাবে বাড়ছে। এর ফলে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে এবং সেচ সংকটের কারণে পরিবেশগত বিপর্যয় তীব্র আকার ধারণ করছে।

শামসুল হুদা আরও উল্লেখ করেন যে, ১৯৯৬ সালে দুই দেশের মধ্যে গঙ্গা চুক্তি স্বাক্ষরিত হলেও বাংলাদেশ এখনো তার কাঙ্ক্ষিত ও ন্যায্য পানির অংশ পাচ্ছে না। তিনি অবিলম্বে আন্তর্জাতিক নদী আইন মেনে নদীর স্বাভাবিক জলপ্রবাহ নিশ্চিত করার এবং একটি কার্যকরী ও পরিবেশসম্মত নতুন পানি চুক্তি করার তাগিদ দেন। একই সঙ্গে অভিন্ন নদীর পানির অধিকার রক্ষায় নাগরিক সমাজের পক্ষ থেকে সরকারের কাছে ১০ দফা দাবি পেশ করা হয়, যার মধ্যে ঐতিহাসিক ১৬ মে ফারাক্কা লংমার্চ দিবসকে ‘জাতীয় পানি অধিকার দিবস’ হিসেবে ঘোষণার দাবি অন্যতম।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কাজল দেবনাথ মানববন্ধনে অংশ নিয়ে বলেন, গঙ্গার পানির ন্যায্য অধিকার পাওয়া বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার। আন্তর্জাতিক নিয়মনীতি মেনে ভারতের কাছ থেকে এই অধিকার আদায়ে সরকারকে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক কূটনৈতিক আলোচনা আরও জোরদার করতে হবে। সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ বলেন, পানি সংকটের কারণে যে মানবিক ও অর্থনৈতিক বিপর্যয় তৈরি হচ্ছে, তা এড়াতে সরকারকে অবিলম্বে আন্তরিক ও আন্তর্জাতিক মানের কার্যকর পদক্ষেপ নিতে হবে।

নাগরিক উদ্যোগের নির্বাহী পরিচালক জাকির হোসেন তাঁর বক্তব্যে তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজের মতো বৃহৎ প্রকল্পগুলোর বাস্তবায়ন নিয়ে কথা বলেন। তিনি বলেন, এসব বড় বড় প্রকল্প গ্রহণের ক্ষেত্রে একক বা একতরফা কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। যেকোনো প্রকল্প চূড়ান্ত করার আগে দেশের নদী বিশেষজ্ঞ, পরিবেশবিদ এবং স্থানীয় ভুক্তভোগী জনগণের সঙ্গে দীর্ঘ ও উন্মুক্ত আলোচনার প্রয়োজন রয়েছে। এর পাশাপাশি তিনি অভ্যন্তরীণ নদীগুলোর দখল ও দূষণ রোধে একটি কার্যকর টাস্কফোর্স গঠনের আহ্বান জানান।

উক্ত মানববন্ধনে বনলতা নারী উন্নয়ন সংস্থা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টারসহ দেশের বিভিন্ন মানবাধিকার, পরিবেশবাদী ও ভূমি অধিকার রক্ষা বিষয়ক সংগঠন সংহতি প্রকাশ করে অংশ নেয়। এছাড়াও বক্তব্য রাখেন স্টেপ টুওয়ার্ডসের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার, গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি সুলতানা বেগম, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।

মানববন্ধনে অংশ নেওয়া সাধারণ মানুষ ও পরিবেশবাদীদের হাতে ‘নদী বাঁচলে বাংলাদেশ বাঁচবে, সোনার দেশ ফসলে ভরবে’, ‘উজানের বাঁধ, ভাটির কান্না, এই অন্যায় আর না’, এবং ‘ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব নিরূপণে আন্তর্জাতিক কমিশন চাই’ সংবলিত বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন দেখা যায়।

The post ফারাক্কা লংমার্চের ৫০ বছর: অভিন্ন নদীর পানির অধিকার নিশ্চিতে নাগরিক সমাজের ১০ দফা দাবি first appeared on Uttorpatro TV.

]]>
https://uttorpatrotv.com/archives/1931/feed 0
ভারতে কেন হু হু করে বাড়ছে ‘ককরোচ জনতা পার্টি’র সদস্য? https://uttorpatrotv.com/archives/1924 https://uttorpatrotv.com/archives/1924#respond Fri, 22 May 2026 06:33:38 +0000 https://uttorpatrotv.com/?p=1924 ডিজিটাল দুনিয়ায় ট্রেন্ড বা ঝড়ের কথা আমরা প্রায়ই শুনি, কিন্তু রাজনৈতিক আলোচনাকে ব্যঙ্গাত্মক উপায়ে উপড়ে ফেলার এমন ঘটনা বোধহয় এর আগে দেখেনি দক্ষিণ এশিয়া। ভারতে মাত্র পাঁচ দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে যাত্রা শুরু করা ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) নামের একটি ভার্চুয়াল গ্রুপ এখন দেশটির সবচেয়ে বড় আলোচনার বিষয়। স্যাটায়ার বা হাস্যরসের ছলে জেন-জি (নতুন […]

The post ভারতে কেন হু হু করে বাড়ছে ‘ককরোচ জনতা পার্টি’র সদস্য? first appeared on Uttorpatro TV.

]]>
ডিজিটাল দুনিয়ায় ট্রেন্ড বা ঝড়ের কথা আমরা প্রায়ই শুনি, কিন্তু রাজনৈতিক আলোচনাকে ব্যঙ্গাত্মক উপায়ে উপড়ে ফেলার এমন ঘটনা বোধহয় এর আগে দেখেনি দক্ষিণ এশিয়া। ভারতে মাত্র পাঁচ দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে যাত্রা শুরু করা ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) নামের একটি ভার্চুয়াল গ্রুপ এখন দেশটির সবচেয়ে বড় আলোচনার বিষয়। স্যাটায়ার বা হাস্যরসের ছলে জেন-জি (নতুন প্রজন্ম)-এর কর্মসংস্থান, মূল্যস্ফীতি এবং নানা সামাজিক সংকট তুলে ধরে গ্রুপটি রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে।

সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, ফলোয়ার বা অনুসারীর সংখ্যার দিক থেকে এই গ্রুপটি ভারতের ক্ষমতাসীন দল এবং বিশ্বের অন্যতম বৃহত্তম রাজনৈতিক সংগঠন ভারতীয় জনতা পার্টিকেও (বিজেপি) পেছনে ফেলে দিয়েছে। যেখানে খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপির অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে অনুসারীর সংখ্যা ৯০ লাখের নিচে, সেখানে মাত্র এক সপ্তাহের কম সময়ে ককরোচ জনতা পার্টির অনুসারী ১ কোটি ৫০ লাখ বা দেড় কোটি পার হয়ে গেছে। একটি মোবাইল ফোনের ওপর তেলাপোকার ছবিকে নিজেদের লোগো বানানো এই দল নিজেদের ‘অলস ও বেকারদের কণ্ঠস্বর’ হিসেবে পরিচয় দিচ্ছে।

এই অদ্ভুত নামের পেছনে রয়েছে ভারতের সুপ্রিম কোর্টের একটি সাম্প্রতিক ঘটনা। দলটির ৩০ বছর বয়সী প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে জানান, গত সপ্তাহে ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত একটি মামলার শুনানিতে কিছু বেকার যুবককে ‘তেলাপোকা’র সঙ্গে তুলনা করে মন্তব্য করেছিলেন। যদিও পরবর্তীতে প্রধান বিচারপতি এর ব্যাখ্যা দিয়ে বলেন, তিনি ঢালাওভাবে তরুণদের ছোট করতে চাননি, বরং ‘ভুয়া ও জাল ডিগ্রিধারী’ পরজীবীদের বুঝিয়েছেন। তবে এই মন্তব্যটি গায়ে লেগে যায় নতুন প্রজন্মের। প্রধান বিচারপতির সেই ‘ককরোচ’ শব্দটিকে লুফে নিয়ে ব্যঙ্গাত্মক প্রতিবাদ হিসেবে তারা এই গ্রুপের নামকরণ করে ‘ককরোচ জনতা পার্টি’।

বিগত দুই বছর ধরে আমেরিকার বোস্টনে বসবাস করছেন এই আন্দোলনের নেপথ্যের কারিগর অভিজিৎ দিপকে। তার মতে, সিজেপি কেবল একটি সামাজিক মাধ্যমের পেজ নয়, এটি আসলে ভারতের প্রচলিত রাজনৈতিক আলোচনাকে বদলে দেওয়ার একটি নীরব আন্দোলন। তিনি বলেন, “ভারতের মূলধারার বড় বড় রাজনৈতিক দলগুলোর আলোচনা থেকে তরুণ সমাজ বা জেন-জি পুরোপুরি হারিয়ে গেছে। আমাদের আসল সমস্যা, শিক্ষা ব্যবস্থা কিংবা ভবিষ্যৎ নিয়ে কেউ কথা বলছে না। আমাদের অস্তিত্বটুকু স্বীকার করারও যেন কেউ নেই।”

সিজেপির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চোখ রাখলে দেখা যায়, জেন-জি প্রজন্মের সদস্যরা বিভিন্ন গ্রাফিক্স, মিম এবং রিলস ভিডিওর মাধ্যমে দেশের গণমাধ্যমের স্বাধীনতা, সংসদ ও মন্ত্রিসভায় নারীদের জন্য ৫০ শতাংশ আসন সংরক্ষণের মতো দাবিগুলো তুলে ধরছে। সম্প্রতি প্রশ্ন ফাঁসের কারণে ভারতের জাতীয় মেডিকেল কলেজ প্রবেশিকা পরীক্ষা (NEET) বাতিল হওয়া এবং এর ফলে প্রায় ২৩ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়ার মতো সংবেদনশীল ইস্যুগুলোকেও তারা সাহসের সঙ্গে সামনে এনেছে।

ভারতের তরুণদের এই ক্ষোভ ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্ফোরণ যে মোটেও অমূলক নয়, তার প্রমাণ মিলেছে আন্তর্জাতিক গবেষণা সংস্থা ‘ডেলয়েট গ্লোবাল’-এর সাম্প্রতিক এক জরিপে। ১৯৯৫ থেকে ২০০৭ সালের মধ্যে জন্ম নেওয়া ‘জেন-জি’ জনগোষ্ঠীর ওপর করা এই জরিপে দেখা গেছে, ভারতে এই প্রজন্মের প্রতিনিধিরা তীব্র অর্থনৈতিক ও মানসিক চাপের মধ্যে দিন কাটাচ্ছেন। কর্মসংস্থানের তীব্র অভাব, আকাশচুম্বী মূল্যস্ফীতি, আবাসন সংকট এবং ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তাহীনতা তরুণদের মানসিকভাবে বিপর্যস্ত করে তুলছে।

সাম্প্রতিক সময়ে প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং নেপালে তরুণদের বা জেন-জিদের তীব্র আন্দোলনের মুখে সরকার পতনের ঘটনা ঘটেছে। তবে ককরোচ জনতা পার্টির এই কার্যক্রমের সঙ্গে রাজপথের সেই রক্তাক্ত আন্দোলনের তুলনা করতে নারাজ অভিজিৎ দিপকে। ভবিষ্যতে এটিকে পূর্ণাঙ্গ রাজনৈতিক দলে রূপ দেওয়া হবে কি না—তা স্পষ্ট না করলেও দিপকে বলেন, “এটির একটি বড় রাজনৈতিক আন্দোলনের রূপ নেওয়ার বিশাল সম্ভাবনা রয়েছে। তবে আমরা যা-ই করব, তা দেশের সংবিধানের গণ্ডির মধ্যে থেকেই করব। আমাদের পথ হবে সম্পূর্ণ গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ।”

অনলাইন দুনিয়ায় এই পেজটি খোলার পর ইতিমধ্যে গুগলের একটি ফর্মের মাধ্যমে ৪ লাখের বেশি ভারতীয় নাগরিক এই দলের সদস্য হতে আবেদন করেছেন। আবেদনকারীদের শতকরা ৭০ ভাগের বেশি মানুষের বয়স ১৯ থেকে ২৫ বছরের মধ্যে।

তবে সিজেপির অফিসিয়াল সদস্য হতে গেলে অদ্ভুত চারটি গুণের অধিকারী হতে হবে বলে মজার ছলে জানিয়েছে গ্রুপটি। শর্তগুলো হলো—আবেদনকারীকে অবশ্যই বেকার হতে হবে, অলস হতে হবে, সার্বক্ষণিক সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকতে হবে এবং সমাজ বা ব্যবস্থার ওপর ক্ষোভ প্রকাশে পারদর্শী হতে হবে।

লক্ষ্ণৌ শহরের ২৬ বছর বয়সী তরুণ সিদ্ধার্থ কানৌজিয়া, যিনি এই দলের সদস্য পদের জন্য আবেদন করেছেন, তিনি বলেন, “ককরোচ জনতা পার্টি আমাদের মনের কথা বলছে। এই দেশে তরুণদের কথা শোনার মতো কেউ নেই, চাকরির বাজার খুবই মন্দা। আর তেলাপোকা হলো টিকে থাকার লড়াই বা সহনশীলতার প্রতীক। হাজারো প্রতিকূলতার পরও এরা যেভাবে টিকে থাকে, ভারতের বেকার তরুণদের অবস্থাও এখন ঠিক তেমনই।”

The post ভারতে কেন হু হু করে বাড়ছে ‘ককরোচ জনতা পার্টি’র সদস্য? first appeared on Uttorpatro TV.

]]>
https://uttorpatrotv.com/archives/1924/feed 0
সিলেট সীমান্তে বিজিবি-বিএসএফ তুমুল গোলাগুলি: সার্বভৌমত্ব রক্ষায় গর্জে উঠল বাংলাদেশের সীমান্ত রক্ষীরা https://uttorpatrotv.com/archives/1869 https://uttorpatrotv.com/archives/1869#respond Wed, 20 May 2026 05:04:24 +0000 https://uttorpatrotv.com/?p=1869 দেশের সার্বভৌমত্ব রক্ষা ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অন্যায় আগ্রাসনের বিরুদ্ধে আবারও বুক চিতিয়ে বীরত্বপূর্ণ জবাব দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সিলেট সীমান্তের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট এলাকায় বিএসএফের অতর্কিত ও উসকানিমূলক গুলিবর্ষণের জবাবে অত্যন্ত সাহসিকতার সঙ্গে পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে বিজিবি জওয়ানেরা। বাংলাদেশের সীমান্ত প্রহরীদের বজ্রকঠিন ও পেশাদারী অ্যাকশনের মুখে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য […]

The post সিলেট সীমান্তে বিজিবি-বিএসএফ তুমুল গোলাগুলি: সার্বভৌমত্ব রক্ষায় গর্জে উঠল বাংলাদেশের সীমান্ত রক্ষীরা first appeared on Uttorpatro TV.

]]>
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অন্যায় আগ্রাসনের বিরুদ্ধে আবারও বুক চিতিয়ে বীরত্বপূর্ণ জবাব দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সিলেট সীমান্তের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট এলাকায় বিএসএফের অতর্কিত ও উসকানিমূলক গুলিবর্ষণের জবাবে অত্যন্ত সাহসিকতার সঙ্গে পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে বিজিবি জওয়ানেরা। বাংলাদেশের সীমান্ত প্রহরীদের বজ্রকঠিন ও পেশাদারী অ্যাকশনের মুখে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় ভারতীয় বাহিনী। এই বীরত্বপূর্ণ মুখোমুখি অবস্থানের পর বর্তমানে ওই এলাকার সীমান্ত পরিস্থিতি শান্ত ও স্থিতিশীল রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র ও বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে সোনারহাট সীমান্তে আকস্মিকভাবে উসকানিমূলক গুলিবর্ষণ শুরু করে বিএসএফের সদস্যরা। কোনো প্রকার উসকানি ছাড়াই ভারতীয় বাহিনীর এমন কাপুরুষোচিত কর্মকাণ্ডের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে গর্জে ওঠে বিজিবির অস্ত্র। দেশের সীমানা ও সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি জওয়ানেরা অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে পাল্টা গুলিবর্ষণ শুরু করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে বেশ কিছু সময় তুমুল গোলাগুলি চলে। বিজিবির এমন তাৎক্ষণিক ও অনমনীয় অবস্থানের কারণে বিএসএফের আগ্রাসী তৎপরতা থমকে যায় এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে উদ্ভূত পরিস্থিতির পর থেকে সোনারহাটসহ আশপাশের সীমান্ত এলাকায় বিজিবির টহল, রণপ্রস্তুতি এবং নজরদারি সর্বোচ্চ পর্যায়ে জোরদার করা হয়েছে।

৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিএসএফের গুলি চালানোর সুনির্দিষ্ট কোনো কারণ জানা না গেলেও বিজিবি তাৎক্ষণিকভাবে যে কড়া জবাব দিয়েছে, তার ফলেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে সর্বদা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও ইস্পাতকঠিন দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাবে। একই সঙ্গে সীমান্ত এলাকায় অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকতে স্থানীয় জনসাধারণকে সচেতন করা হয়েছে।

সিলেট সীমান্তের এই ঘটনা প্রসঙ্গে আন্তর্জাতিক গবেষকরা বলছেন, বিএসএফ বাংলাদেশের সঙ্গে সীমান্তজুড়ে যে রক্তাক্ত নৃশংসতা চালিয়ে যাচ্ছে, তা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। রাষ্ট্রীয় দায়মুক্তির সুযোগ নিয়ে ‘শুট অ্যাট সাইট’ বা দেখামাত্র গুলির নীতি ব্যবহার করে বিএসএফ দীর্ঘদিন ধরে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও আগ্রাসন চালাচ্ছে, যা বিশ্ব দরবারে নজিরবিহীন মানবাধিকার লঙ্ঘন। তবে গত দুই বছরে বিএসএফের এই একতরফা আধিপত্য ও জুলুমের বিরুদ্ধে বিজিবি এবং সীমান্তবর্তী বীর জনতা অভূতপূর্ব প্রতিরোধ গড়ে তুলেছে।

বিশেষ করে ২০২৪ সালের ২২ জানুয়ারি যশোরের ধান্যখোলা সীমান্তে বিএসএফের গুলিতে বিজিবি সিপাহি মোহাম্মদ রইশুদ্দীন শহীদ হওয়ার পর থেকে বাংলাদেশের সীমান্ত নীতিতে এক আমূল পরিবর্তন আসে। এরপর থেকে ঝিনাইদহ, কুষ্টিয়াসহ বিভিন্ন জোনে ভারতের অবৈধ কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা সতর্কতামূলক ফাঁকা গুলি ছুড়ে নসাৎ করে দেয় বিজিবি।

ছবি- অনলাইন থেকে সংগৃহীত

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের পর গঠিত নতুন স্বাধীন ও সার্বভৌম পরিস্থিতিতে বিজিবি সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ বা শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করে। বিজিবির এই দেশপ্রেমিক ও কৌশলগত পরিবর্তন ভারতীয় স্ট্র্যাটেজিক থিংক ট্যাংক ‘ইনষ্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিস’ (আইডিএসএ)-এর প্রতিবেদনেও ভারতের জন্য একটি বড় ‘নিরাপত্তা ভীতি ও ধাক্কা’ হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃত হয়েছে।

এরপর ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে মৌলভীবাজারের জুড়ী সীমান্তে কিশোরী স্বর্ণা দাস এবং ঠাকুরগাঁও সীমান্তে কিশোর জয়ন্ত কুমার সিংহকে বিএসএফ নির্বিচারে গুলি করে হত্যা করলে দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তখন কড়া কূটনৈতিক প্রতিবাদ লিপি পাঠানো হয় এবং বিজিবি ফ্ল্যাগ মিটিংয়ে বিএসএফের দ্বিচারিতাকে কঠোর ভাষায় জবাব দেয়।

বিজিবির এই অনমনীয় অবস্থানের পাশাপাশি সীমান্তবর্তী সাধারণ মানুষও এখন দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে লাঠিসোটা নিয়ে বিএসএফের অনধিকার প্রবেশের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে। গত বছর লালমনিরহাটের পাটগ্রাম এবং কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফকে পুরোপুরি কোণঠাসা করে ফেলে বিজিবি।

সবশেষ চলতি বছরের শুরুর দিকে চাঁপাইনবাবগঞ্জের ওয়াহেদপুর এবং সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বিএসএফ রাতের অন্ধকারে প্রজেক্টর লাইট জ্বালিয়ে দাদাগিরি দেখানোর চেষ্টা করলে স্থানীয় গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে লাঠিসোটা নিয়ে তাদের ধাওয়া করে। পরবর্তীতে বিজিবি নিজ নিজ বাংকারে ভারী অস্ত্রসহ চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি নিলে বিএসএফ পুরোপুরি পিছু হটে এবং ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের জরুরি বৈঠকে বাংলাদেশের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে বাধ্য হয়। গত সোমবারের সিলেট সীমান্তের ঘটনাটি প্রমাণ করে, পরিবর্তিত বাংলাদেশের বিজিবি ও বীর জনতার ইস্পাতকঠিন প্রতিরোধ ভারতের একতরফা আগ্রাসী নীতিকে সীমান্তে পুরোপুরি ধূলিসাৎ করে দিয়েছে।

The post সিলেট সীমান্তে বিজিবি-বিএসএফ তুমুল গোলাগুলি: সার্বভৌমত্ব রক্ষায় গর্জে উঠল বাংলাদেশের সীমান্ত রক্ষীরা first appeared on Uttorpatro TV.

]]>
https://uttorpatrotv.com/archives/1869/feed 0
সব নাটকের অবসান: নেইমারকে নিয়েই ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা করলেন আনচেলত্তি https://uttorpatrotv.com/archives/1837 https://uttorpatrotv.com/archives/1837#respond Tue, 19 May 2026 04:28:03 +0000 https://uttorpatrotv.com/?p=1837 বিশ্বফুটবলের সবচেয়ে বড় মহোৎসব বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আর এই দল ঘোষণাকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরে ফুটবল দুনিয়ায় যে চরম উত্তেজনা ও ধোঁয়াশা তৈরি হয়েছিল, তার রাজকীয় অবসান ঘটল। চোট, অস্ত্রোপচার, ফিটনেস ফিরে পাওয়ার কঠিন লড়াই এবং মাঠের বাইরের শত শত গুঞ্জনকে পেছনে ফেলে অবশেষে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে […]

The post সব নাটকের অবসান: নেইমারকে নিয়েই ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা করলেন আনচেলত্তি first appeared on Uttorpatro TV.

]]>
বিশ্বফুটবলের সবচেয়ে বড় মহোৎসব বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আর এই দল ঘোষণাকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরে ফুটবল দুনিয়ায় যে চরম উত্তেজনা ও ধোঁয়াশা তৈরি হয়েছিল, তার রাজকীয় অবসান ঘটল। চোট, অস্ত্রোপচার, ফিটনেস ফিরে পাওয়ার কঠিন লড়াই এবং মাঠের বাইরের শত শত গুঞ্জনকে পেছনে ফেলে অবশেষে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন ফুটবল বিশ্বের অন্যতম জনপ্রিয় মহাতারকা নেইমার জুনিয়র।

রিও ডি জেনিরোর বিখ্যাত ‘মিউজিয়াম অব টুমরো’তে আয়োজিত এক জমকালো সংবাদ সম্মেলনে ব্রাজিলের হেড কোচ কার্লো আনচেলত্তি যখন বিশ্বকাপের জন্য ২৬ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন, তখন মিলনায়তনে উপস্থিত সবার চোখ ছিল একটি নামের দিকে। ইতালিয়ান এই মাস্টারমাইন্ড যখন নেইমারের নাম উচ্চারণ করেন, তখন পুরো হলরুম করতালির গর্জনে মুখরিত হয়ে ওঠে। ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডকে দলে রাখার মাধ্যমে ব্রাজিলিয়ান সমর্থকদের মাঝে যেন আনন্দের জোয়ার বয়ে গেছে।

রিও ডি জেনিরোর ‘মিউজিয়াম অব টুমরো’তে ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা করছেন আনচেলত্তি।সিবিএফ

 ব্রাজিল দলে নেইমারের এই ফেরাটা মোটেও সহজ ছিল না। ২০২৩ সালে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মারাত্মক হাঁটুতে চোট পাওয়ার পর দীর্ঘদিন জাতীয় দলের রাডারের বাইরে ছিলেন তিনি। চোট আর ফর্মহীনতার কারণে সেলেসাওদের হয়ে মাঠে নামা হচ্ছিল না তার। এমনকি গত মার্চে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচেও তাকে দলের বাইরে রেখেছিলেন কোচ আনচেলত্তি। তবে সৌদি আরবের লিগের চোটজর্জর অধ্যায় চুকিয়ে গত জানুয়ারিতে নেইমার যখন তার শৈশবের ক্লাব সান্তোসে ফিরে আসেন, তখন থেকেই দৃশ্যপট বদলাতে শুরু করে। চেনা আঙিনায় নিজের পুরোনো ছন্দ ও ফিটনেস প্রমাণ করেই মূলত আনচেলত্তির মন জয় করে নেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা (১২৮ ম্যাচে ৭৯ গোল)। ২০১৪, ২০১৮ এবং ২০২২ সালের পর এটি হতে যাচ্ছে নেইমারের ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ।

আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে হেক্সা (ষষ্ঠ বিশ্বকাপ) জয়ের মিশন শুরু করবে কার্লো আনচেলত্তির শিষ্যরা। টুর্নামেন্টের গ্রুপ ‘সি’-তে ব্রাজিলের বাকি দুই প্রতিপক্ষ হিসেবে রয়েছে হাইতি ও স্কটল্যান্ড। নেইমারের অভিজ্ঞতার পাশাপাশি একঝাঁক তরুণ ও অভিজ্ঞ তারকার সমন্বয়ে এবার বেশ ভারসাম্যপূর্ণ দল গড়েছে সেলেসাওরা।

ব্রাজিলের ২৬ সদস্যের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড:

ফুটবলপ্রেমীদের সুবিধার্থে নিচে ব্রাজিলের সম্পূর্ণ বিশ্বকাপ দলটির তালিকা দেওয়া হলো:

  • গোলরক্ষক: আলিসন (লিভারপুল), এদেরসন (ফেনারবাচে) এবং ওয়েভারতন (গ্রেমিও)।

  • ডিফেন্ডার: মার্কিনিওস (পিএসজি), গ্যাব্রিয়েল (আর্সেনাল), ব্রেমার (জুভেন্টাস), দানিলো (ফ্ল্যামেঙ্গো), অ্যালেক্স সান্দ্রো (ফ্ল্যামেঙ্গো), লিও পেরেইরা (ফ্ল্যামেঙ্গো), দগলাস সান্তোস (জেনিত), রজার ইবানেজ (আল-আহলি) ও ওয়েসলি (রোমা)।

  • মিডফিল্ডার: কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), ব্রুনো গিমারেস (নিউক্যাসল), লুকাস পাকেতা (ফ্ল্যামেঙ্গো), ফাবিনিও (আল-ইত্তিহাদ) এবং দানিলো (বোতাফোগো)।

  • ফরোয়ার্ড: নেইমার (সান্তোস), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), রাফিনিয়া (বার্সেলোনা), গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল), মাথেউস কুনিয়া (ম্যানচেস্টার ইউনাইটেড), এনদ্রিক (লিওঁ), ইগর থিয়াগো (ব্রেন্টফোর্ড), লুইস এনরিকে (জেনিত) এবং রায়ান (বোর্নমাউথ)।

সব মিলিয়ে নেইমারের দলে অন্তর্ভুক্তি ব্রাজিলের আক্রমণভাগকে আরও শক্তিশালী করবে বলে বিশ্বাস ফুটবল বিশেষজ্ঞদের। এখন দেখার বিষয়, সান্তোসের এই ফরোয়ার্ডের হাত ধরে ব্রাজিল তাদের অধরা ষষ্ঠ বিশ্বকাপ ট্রফি ঘরে তুলতে পারে কি না।

The post সব নাটকের অবসান: নেইমারকে নিয়েই ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা করলেন আনচেলত্তি first appeared on Uttorpatro TV.

]]>
https://uttorpatrotv.com/archives/1837/feed 0
এজেন্ট ফি জটিলতায় বাদ কোলম্যান, আজ-কালের মধ্যেই বাফুফের নতুন কোচের নাম ঘোষণা https://uttorpatrotv.com/archives/1834 https://uttorpatrotv.com/archives/1834#respond Tue, 19 May 2026 04:19:42 +0000 https://uttorpatrotv.com/?p=1834 বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পরবর্তী হেড কোচ কে হচ্ছেন—তা নিয়ে দেশের ক্রীড়াঙ্গনে গত কয়েকদিন ধরে জল্পনা-কল্পনার যেন শেষ ছিল না। দফায় দফায় সময় পরিবর্তন এবং বাফুফের পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা না আসায় তৈরি হয়েছিল এক ধরনের ধোঁয়াশা। তবে সব নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে লাল-সবুজের ফুটবল দল। ওয়েলসের সাবেক হাইপ্রোফাইল কোচ ক্রিস […]

The post এজেন্ট ফি জটিলতায় বাদ কোলম্যান, আজ-কালের মধ্যেই বাফুফের নতুন কোচের নাম ঘোষণা first appeared on Uttorpatro TV.

]]>
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পরবর্তী হেড কোচ কে হচ্ছেন—তা নিয়ে দেশের ক্রীড়াঙ্গনে গত কয়েকদিন ধরে জল্পনা-কল্পনার যেন শেষ ছিল না। দফায় দফায় সময় পরিবর্তন এবং বাফুফের পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা না আসায় তৈরি হয়েছিল এক ধরনের ধোঁয়াশা। তবে সব নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে লাল-সবুজের ফুটবল দল। ওয়েলসের সাবেক হাইপ্রোফাইল কোচ ক্রিস কোলম্যানকে নিয়ে ফুটবলপ্রেমীদের মাঝে প্রবল আগ্রহ তৈরি হলেও শেষ মুহূর্তে এসে ভেস্তে গেছে সেই আলোচনা। তবে চুক্তি আটকে গেলেও বিকল্প কোচের নাম প্রায় চূড়ান্ত করে ফেলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল সোমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে কোচ নিয়োগের পেছনের আসল কারণ ও জটিলতা পরিষ্কার করেছেন। তিনি জানান, ফেডারেশন মূলত মে মাসের ১৫ তারিখের মধ্যেই নতুন কোচ চূড়ান্ত করার সব প্রক্রিয়া সম্পন্ন করে এনেছিল। কিন্তু একেবারে শেষ মুহূর্তে এসে সংশ্লিষ্ট কোচের এজেন্টের ফি বা লভ্যাংশের বিষয়টি সামনে চলে আসে। বাফুফে কোনো অবস্থাতেই এজেন্টের অতিরিক্ত ফি দিয়ে এই চুক্তি সম্পন্ন করতে আগ্রহী ছিল না। অন্যদিকে, সংশ্লিষ্ট এজেন্টের পক্ষ থেকেও ফি ছাড়া চুক্তি সই করতে অস্বীকৃতি জানানো হয়। ফলে ক্রিস কোলম্যানকে বাংলাদেশের ডাগআউটে দেখার সম্ভাবনা সেখানেই থমকে যায়। উল্লেখ্য, এই হাইপ্রোফাইল কোচকে আনার ব্যাপারে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও বেশ ইতিবাচক সাড়া দিয়েছিলেন।

কোচ চূড়ান্ত না করেই গত ১৫ মে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ব্যক্তিগত ও পারিবারিক কারণে থাইল্যান্ড সফরে যান। এই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন প্রচারমাধ্যমে তাকে নিয়ে বেশ সমালোচনা তৈরি হয়। বিষয়টি নিয়ে কিছুটা দুঃখ প্রকাশ করেছেন ফেডারেশন প্রধান। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “যেকোনো সিদ্ধান্ত বা অফিশিয়াল কর্মকাণ্ড নিয়ে সমালোচনা হতেই পারে, সেটাকে আমি সাধুবাদ জানাই। কিন্তু এর মধ্যে পরিবারকে টেনে আনা মোটেও কাম্য নয়। যেকোনো পরিস্থিতিতে আমার কাছে পরিবারের গুরুত্ব সবার আগে।”

সবকিছু ঠিক থাকলে আগামী ৫ জুন ইউরোপের দেশ সান মারিনোর বিপক্ষে একটি গুরুত্বপূর্ণ প্রীতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। এই ম্যাচকে সামনে রেখে আগামী ২৪ মে থেকে শুরু হতে যাচ্ছে জাতীয় ফুটবল দলের অফিশিয়াল প্রস্তুতি ক্যাম্প। বাফুফে সভাপতির পরিকল্পনা অনুযায়ী, ক্যাম্পের প্রথম দিন থেকেই নতুন বিদেশি কোচকে দলের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে। তাবিথ আউয়াল ফুটবলপ্রেমীদের আশ্বস্ত করে বলেছেন, “কোলম্যানের সঙ্গে আলোচনা বাতিল হওয়ার পর আমরা বসে থাকিনি। নতুন আরেকজন কোচের সঙ্গে জোরকদমে আলোচনা চলছে। আজ কিংবা কালকের মধ্যেই নতুন এই কোচের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে এবং ২৪ মে’র ক্যাম্প থেকেই তিনি দলের সঙ্গে যোগ দেবেন।”

আসন্ন আন্তর্জাতিক উইন্ডো এবং সান মারিনোর বিপক্ষে ম্যাচের জন্য অধিনায়ক জামাল ভূঁইয়া ও তরুণ তারকা হামজা চৌধুরীদের জন্য এই কোচ নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন একজন কোচের অধীনে অল্প সময়ে রণকৌশল সাজিয়ে ইউরোপের কন্ডিশনে কেমন পারফর্ম করে বাংলাদেশ, সেটাই এখন দেখার বিষয়। বাফুফে আশা করছে, নতুন কোচের আধুনিক ফুটবল দর্শন ও অভিজ্ঞতা দেশের ফুটবলকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।

The post এজেন্ট ফি জটিলতায় বাদ কোলম্যান, আজ-কালের মধ্যেই বাফুফের নতুন কোচের নাম ঘোষণা first appeared on Uttorpatro TV.

]]>
https://uttorpatrotv.com/archives/1834/feed 0
সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ২৭ মে পবিত্র ঈদুল আজহা https://uttorpatrotv.com/archives/1814 https://uttorpatrotv.com/archives/1814#respond Mon, 18 May 2026 01:33:12 +0000 https://uttorpatrotv.com/?p=1814 বিশ্বের মুসলিম উম্মাহর অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। দেশটির সংশ্লিষ্ট চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে আজ রোববার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়। সৌদি আরবের রাজকীয় আদালতের সিদ্ধান্ত অনুযায়ী, আজ রোববার পবিত্র জিলহজ মাসের প্রথম দিন গণনা […]

The post সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ২৭ মে পবিত্র ঈদুল আজহা first appeared on Uttorpatro TV.

]]>
বিশ্বের মুসলিম উম্মাহর অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। দেশটির সংশ্লিষ্ট চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে আজ রোববার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়।

সৌদি আরবের রাজকীয় আদালতের সিদ্ধান্ত অনুযায়ী, আজ রোববার পবিত্র জিলহজ মাসের প্রথম দিন গণনা শুরু হচ্ছে। সেই হিসাবে আগামী ১০ জিলহজ অর্থাৎ ২৭ মে (বুধবার) সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদ্‌যাপিত হবে। আর এর আগের দিন, অর্থাৎ ৯ জিলহজ (২৬ মে) অনুষ্ঠিত হবে ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ পবিত্র হজ।

সৌদি আরবের পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববির বিভিন্ন ধর্মীয় সংবাদ প্রকাশকারী জনপ্রিয় এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল ‘হারামাইন’ জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছে। চাঁদ দেখার খবর ছড়িয়ে পড়ার পরপরই বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের মাঝে আনন্দের আবহ তৈরি হয়েছে। লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান এখন হজের চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করছেন।

সৌদি আরবের পাশাপাশি মধ্যপ্রাচ্যের আরেক দেশ ওমানও আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। এছাড়া এশিয়ার মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়াতেও আজ জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পরিপ্রেক্ষিতে আগামী ২৭ মে বুধবার পবিত্র কোরবানি ঈদ উদ্‌যাপনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

ভৌগোলিক অবস্থান এবং চাঁদ দেখার তারতম্যের কারণে সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উদ্‌যাপনের পরদিন বাংলাদেশে পবিত্র ঈদ উদ্‌যাপিত হয়ে থাকে। সেই দীর্ঘদিনের চেনা ঐতিহ্য ও হিসাব অনুযায়ী, যদি আজ বা আগামীকাল বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়, তবে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

তবে বাংলাদেশে ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারণ করবে জাতীয় চাঁদ দেখা কমিটি। আজ বা আগামীকাল সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দেশের কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে বা না গেলে, সেই অনুযায়ী ইসলামিক ফাউন্ডেশন ও ধর্ম মন্ত্রণালয় থেকে ঈদের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে। যদি আকাশ মেঘলা থাকে বা চাঁদ দেখা না যায়, তবে ২৯ মে শুক্রবারও ঈদ হতে পারে। তবে মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ২৮ মে বৃহস্পতিবার ঈদ হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।

ইসলামের নিয়ম অনুযায়ী জিলহজ মাসের ৯ তারিখে পবিত্র আরাফাতের ময়দানে সমবেত হওয়ার মাধ্যমে হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এবার আগামী ২৬ মে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখ লাখ হাজি আরাফাতের ময়দানে উপস্থিত হয়ে আল্লাহর দরবারে মোনাজাত করবেন। এর পরের দিন অর্থাৎ ১০ জিলহজ সকালে ঈদের নামাজ আদায়ের পর আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করবেন মুসলমানরা। সৌদি সরকার ইতোমধ্যে পবিত্র হজ ও ঈদ উদ্‌যাপনের জন্য সব ধরনের নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানা গেছে।

The post সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ২৭ মে পবিত্র ঈদুল আজহা first appeared on Uttorpatro TV.

]]>
https://uttorpatrotv.com/archives/1814/feed 0
ঈদুল আজহার তারিখ ঘোষণা করল তিউনিসিয়া ও তুরস্ক:আমাদের ঈদ কবে? https://uttorpatrotv.com/archives/1797 https://uttorpatrotv.com/archives/1797#respond Sun, 17 May 2026 08:05:03 +0000 https://uttorpatrotv.com/?p=1797 বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। বৈশ্বিক এই উৎসবের আবহ তৈরিতে এবার সবাইকে ছাড়িয়ে গেছে উত্তর আফ্রিকা ও ইউরেশিয়ার দুই মুসলিম প্রধান দেশ তিউনিসিয়া এবং তুরস্ক। দেশ দুটি আনুষ্ঠানিকভাবে পবিত্র জিলহজ মাস শুরুর তারিখ এবং সেই সঙ্গে ঈদুল আজহা উদ্‌যাপনের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করেছে। […]

The post ঈদুল আজহার তারিখ ঘোষণা করল তিউনিসিয়া ও তুরস্ক:আমাদের ঈদ কবে? first appeared on Uttorpatro TV.

]]>
বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। বৈশ্বিক এই উৎসবের আবহ তৈরিতে এবার সবাইকে ছাড়িয়ে গেছে উত্তর আফ্রিকা ও ইউরেশিয়ার দুই মুসলিম প্রধান দেশ তিউনিসিয়া এবং তুরস্ক। দেশ দুটি আনুষ্ঠানিকভাবে পবিত্র জিলহজ মাস শুরুর তারিখ এবং সেই সঙ্গে ঈদুল আজহা উদ্‌যাপনের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করেছে।

ঘোষণা অনুযায়ী, তিউনিসিয়া ও তুরস্কে আগামীকাল সোমবার (১৮ মে) থেকে শুরু হচ্ছে পবিত্র জিলহজ মাস। আর এই হিসাব অনুযায়ী, আগামী ২৭ মে (বুধবার) দেশ দুটিতে পবিত্র ঈদুল আজহা বা ১০ই জিলহজ উদ্‌যাপিত হবে।

প্রতি বছরই জিলহজ মাসের চাঁদ দেখা এবং ঈদুল আজহার তারিখ নির্ধারণ নিয়ে বিশ্ব মুসলিমের নজর থাকে মধ্যপ্রাচ্যের দিকে। তবে এবার সবাইকে চমকে দিয়ে প্রথম দেশ হিসেবে কোরবানির ঈদের তারিখ ঘোষণা করেছে তিউনিসিয়া। গত শনিবার (১৬ মে) ছিল দেশটিতে পবিত্র জিলকদ মাসের ২৯তম দিন। ওই দিন সন্ধ্যায় তিউনিসিয়ার ধর্মীয় ও জ্যোতির্বিদ্যাসংক্রান্ত কর্তৃপক্ষ সে দেশে জিলহজ মাস শুরু ও ঈদুল আজহা উদ্‌যাপনের আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করে। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ বছরের ঈদুল আজহার তারিখ ঘোষণাকারী প্রথম রাষ্ট্র হিসেবে নাম লেখাল তিউনিসিয়া।

তিউনিসিয়ার পাশাপাশি ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে অবস্থিত শক্তিশালী মুসলিম দেশ তুরস্কও আগামীকাল সোমবার থেকে তাদের দেশে পবিত্র জিলহজ মাস শুরুর ঘোষণা দিয়েছে। তবে তুরস্কের এই তারিখ নির্ধারণের প্রক্রিয়াটি কিছুটা ভিন্ন। সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলো খালি চোখে বা আধুনিক দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে আকাশে চাঁদ দেখার ওপর নির্ভর করে হিজরি মাসের সিদ্ধান্ত নেয়। কিন্তু তুরস্ক সরাসরি চাঁদ দেখার প্রচলিত পদ্ধতির পরিবর্তে সম্পূর্ণ আধুনিক জ্যোতির্বিদ্যাভিত্তিক হিসাব-নিকাশ (Astronomical Calculations) অনুসরণ করে থাকে। এই বৈজ্ঞানিক হিসাবের ওপর ভিত্তি করে প্রস্তুত করা নিজস্ব ইসলামি ক্যালেন্ডার অনুযায়ী তুরস্ক এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। যার ফলে, চাঁদ দেখার আনুষ্ঠানিক ঘোষণার আগেই তারা নিশ্চিত করেছে যে, আগামী ২৭ মে দেশটিতে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।

তিউনিসিয়া ও তুরস্ক অগ্রিম ঘোষণা দিলেও মধ্যপ্রাচ্যের প্রধান দুই দেশ সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই)সহ অন্যান্য উপসাগরীয় দেশগুলো এখনো জিলহজের চাঁদ দেখার অপেক্ষায় রয়েছে। ইসলামিক নিয়ম অনুযায়ী, জিলকদ মাসের ২৯ বা ৩০ তম দিনে সূর্যাস্তের পর পশ্চিম আকাশে জিলহজ মাসের নতুন চাঁদ অনুসন্ধানের ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হয়। ওমান, কাতার, কুয়েতসহ বেশিরভাগ মুসলিম দেশের কর্তৃপক্ষ আজ রোববার (১৭ মে) সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার জন্য বৈঠকে বসবে। আজ চাঁদ দেখা গেলে সোমবার (১৮ মে) থেকে সেখানে জিলহজ মাস শুরু হবে এবং আগামী ২৬ মে আরাফাহর দিন ও ২৭ মে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। আর আজ চাঁদ দেখা না গেলে জিলকদ মাস ৩০ দিন পূর্ণ করবে, সে ক্ষেত্রে ঈদ একদিন পিছিয়ে ২৮ মে হতে পারে।

জিলহজ মাসের প্রথম ১০ দিন ইসলাম ধর্মে অত্যন্ত বরকতময় এবং ফজিলতপূর্ণ হিসেবে গণ্য করা হয়। এই মাসেই বিশ্বের লাখ লাখ মুসলমান পবিত্র হজব্রত পালনের জন্য মক্কায় সমবেত হন। তিউনিসিয়া ও তুরস্কের এই আগাম ঘোষণার পর বিশ্বজুড়ে কোরবানির পশুর হাট এবং ঈদের কেনাকাটার প্রস্তুতি আরও গতিশীল হবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে প্রবাসী ও গ্লোবাল ট্রাভেলারদের জন্য ঈদের ছুটি ও ভ্রমণের পরিকল্পনা সাজাতে এই ঘোষণা বেশ সাহায্য করবে। এখন এশিয়ার বাংলাদেশ, পাকিস্তান, ভারতসহ অন্যান্য দেশের মুসলিমরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন নিজ নিজ দেশের চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের জন্য।

The post ঈদুল আজহার তারিখ ঘোষণা করল তিউনিসিয়া ও তুরস্ক:আমাদের ঈদ কবে? first appeared on Uttorpatro TV.

]]>
https://uttorpatrotv.com/archives/1797/feed 0
২০২৬ বিশ্বকাপে চোটের আঘাতে বিপর্যস্ত ব্রাজিল দল, বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ব্রাজিলের একাধিক মূল তারকা https://uttorpatrotv.com/archives/1729 https://uttorpatrotv.com/archives/1729#respond Fri, 15 May 2026 23:39:40 +0000 https://uttorpatrotv.com/?p=1729 বিশ্বকাপ ফুটবল মানেই ব্রাজিলের সাধারণ মানুষের কাছে এক অন্য রকম আবেগের নাম। এই মহারণ শুরু হলে লাতিন আমেরিকার এই ফুটবল পাগল দেশটির চিরচেনা ব্যস্ততা যেন মুহূর্তের মধ্যে থমকে যায়। সেলেসাওদের কাছে বিশ্বকাপের সোনালী ট্রফিটার চেয়ে বড় এবং মর্যাদার আর খুব কম কিছুই আছে। আর যারা এই বিশ্বমঞ্চে হলুদ জার্সি গায়ে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পান, […]

The post ২০২৬ বিশ্বকাপে চোটের আঘাতে বিপর্যস্ত ব্রাজিল দল, বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ব্রাজিলের একাধিক মূল তারকা first appeared on Uttorpatro TV.

]]>
বিশ্বকাপ ফুটবল মানেই ব্রাজিলের সাধারণ মানুষের কাছে এক অন্য রকম আবেগের নাম। এই মহারণ শুরু হলে লাতিন আমেরিকার এই ফুটবল পাগল দেশটির চিরচেনা ব্যস্ততা যেন মুহূর্তের মধ্যে থমকে যায়। সেলেসাওদের কাছে বিশ্বকাপের সোনালী ট্রফিটার চেয়ে বড় এবং মর্যাদার আর খুব কম কিছুই আছে। আর যারা এই বিশ্বমঞ্চে হলুদ জার্সি গায়ে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পান, তাঁদের জন্য এটি পরম স্বপ্ন সত্যি হওয়ার মতো এক মুহূর্ত।

তবে ফুটবলের এই পরম আরাধ্য স্বপ্ন সবার ভাগ্যে সমানভাবে ধরা দেয় না। অনেক তারকা ফুটবলার কঠোর পরিশ্রম করে দলে জায়গা করে নিলেও, ঠিক টুর্নামেন্টের আগমুহূর্তে অনাকাঙ্ক্ষিত চোটের ধাক্কায় ছিটকে যান। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপেও ঠিক এমন এক ট্র্যাজেডির মুখোমুখি হতে যাচ্ছে ফুটবলবিশ্ব। আর এই চোটের করাল গ্রাসে অংশ নেওয়া দলগুলোর মধ্যে সবচেয়ে বড় ক্ষয়ক্ষতির মুখে পড়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।

বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন রদ্রিগো এএফপি

বিশ্বকাপের মঞ্চে নিজেদের হারানো গৌরব পুনরুদ্ধার করার মিশনে নামার আগেই ব্রাজিল দলের প্রধান প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে খেলোয়াড়দের ফিটনেস সমস্যা। এরই মধ্যে সেলেসাওদের একাধিক প্রথম সারির এবং গুরুত্বপূর্ণ ফুটবলার চোটের কারণে দল থেকে পুরোপুরি ছিটকে গেছেন। আবার কেউ কেউ স্কোয়াডে থাকার লড়াইয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। বিশেষজ্ঞদের মতে, এবারের আসরে মাঠের প্রতিপক্ষের চেয়েও ব্রাজিলের বড় পরীক্ষা দিতে হবে নিজেদের সাইডবেঞ্চের গভীরতা নিয়ে।

ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্নযাত্রায় ধাক্কা দেওয়া চোটের তালিকায় অন্তত তিনটি বড় নাম রয়েছে, যা যেকোনো কোচের জন্য দুঃস্বপ্নের মতো। রিয়াল মাদ্রিদের নিয়মিত রক্ষণভাগের প্রধান ভরসা এদের মিলিতাও এবং আক্রমণভাগের ধারালো অস্ত্র রদ্রিগো— দুজনেই চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। রিয়াল মাদ্রিদ তথা ব্রাজিল দলের বর্তমান ডাগআউট সামলানো প্রধান কোচ কার্লো আনচেলত্তির অন্যতম বিশ্বস্ত সৈনিক ছিলেন এই দুই তারকা। নিজ নিজ পজিশনে বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই দুই ফুটবলারকে না পাওয়া ব্রাজিলের জন্য বিশাল এক শূন্যতা তৈরি করল।

তবে এবারের চোটের তালিকায় সবচেয়ে বড় ট্র্যাজেডিটির নাম চেলসির তরুণ উইঙ্গার এস্তেভাও। ২০২৬ বিশ্বকাপের অন্যতম আলোচিত এবং উদীয়মান খুদে জাদুকর হিসেবে ভাবা হচ্ছিল এই তরুণকে। ব্রাজিল দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই কোচ আনচেলত্তি এই তরুণকে বিশ্বকাপের মূল অস্ত্র হিসেবে বিশেষভাবে গড়ে তুলেছিলেন।

কোচ আনচেলত্তির অধীনে ব্রাজিলের জার্সিতে মাত্র ৭ ম্যাচ খেলে ৫টি দর্শনীয় গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও ৫টি গোল করিয়েছেন এস্তেভাও। ইতালিয়ান এই মাস্টারমাইন্ড কোচের অধীনে ব্রাজিলের কোনো ফুটবলারের এটাই সর্বোচ্চ গোল ও অ্যাসিস্টের রেকর্ড। তাঁর পায়ের জাদুতে ফুটবলপ্রেমীরা খুঁজে পাচ্ছিলেন সাম্বার সেই চিরাচরিত শৈল্পিক সৌন্দর্য। কিন্তু দুর্ভাগ্যবশত, হ্যামস্ট্রিংয়ের গুরুতর চোটের কারণে শেষ পর্যন্ত ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডেই জায়গা পাননি এই তরুণ উইঙ্গার।

এস্তেভাও ও রদ্রিগোকে হারিয়ে যেখানে আক্রমণভাগ নিয়ে চিন্তিত কোচ, সেখানে ব্রাজিলের সবচেয়ে বড় পোস্টার বয় নেইমার জুনিয়রকে নিয়েও কাটেনি শঙ্কা। দীর্ঘদিনের ফিটনেস সমস্যায় থাকা এই তারকা যদি শেষ পর্যন্ত চূড়ান্ত স্কোয়াডে জায়গাও পান, তবুও তাঁর চোটপ্রবণ ইতিহাস আনচেলত্তিকে প্রতিনিয়ত দুশ্চিন্তায় রাখবে। এর আগে ২০১৪ সালের ঘরের মাঠের বিশ্বকাপে কোয়র্টার ফাইনালে চোটে পড়ে ছিটকে যাওয়ার পর ব্রাজিলের কী করুণ দশা হয়েছিল, তা ফুটবলপ্রেমীদের মনে থাকার কথা।

বিশ্বকাপের আগে চোটের এই জোড়া ধাক্কা বড় দলগুলোর মধ্যে একমাত্র ব্রাজিলকেই সবচেয়ে বেশি কোণঠাসা করেছে। ব্রাজিলের পর যদি কোনো দলের নাম নিতে হয়, তবে সেটি স্পেন। স্প্যানিশ শিবিরের দুই ইনফর্ম উইঙ্গার নিকো উইলিয়ামস ও লামিনে ইয়ামাল বিশ্বকাপের ঠিক আগে চোট পেয়েছেন। তবে স্প্যানিশ ভক্তদের জন্য আশার কথা হলো, দুজনেই হয়তো টুর্নামেন্ট শুরুর আগেই ফিট হয়ে দলে ফিরবেন। অবশ্য এফসি পোর্তোর ২২ বছর বয়সী প্রতিভাবান ফরোয়ার্ড সামু ওমোরোদিয়নের সেবা থেকে বঞ্চিত হবেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে।

অন্যদিকে ফ্রান্স, জার্মানি বা চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার শিবিরেও চোট হানা দিয়েছে, তবে স্কোয়াডের গভীরতা বেশি থাকায় তাদের ক্ষতি তুলনামূলক কম। ফ্রান্স দল তাদের তরুণ তুর্কি হুগো একিতিকেকে হারিয়েছে এবং জার্মানিকে খেলতে হবে সার্জ নাবরিকে ছাড়াই। এগুলো বড় ক্ষতি হলেও ফ্রান্স ও জার্মানির বিকল্প খেলোয়াড়ের তালিকা বেশ দীর্ঘ।

আর্জেন্টিনার স্কোয়াড থেকে বাদ পড়েছেন ফ্রাঙ্কো পানিচেল্লি ও ডিফেন্ডার হুয়ান ফয়েথ। বিশেষ করে ফয়থের জন্য এটি চরম হতাশার, কারণ চোটের কারণে তিনি ২০২২ সালের কাতার বিশ্বকাপেও অংশ নিতে পারেননি। তবে আলবিসেলেস্তেদের বর্তমান যে ভারসাম্যপূর্ণ দল, তাতে এই দুজনের অনুপস্থিতি সামগ্রিক পারফরম্যান্সে খুব একটা বড় প্রভাব ফেলবে না বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

সব মিলিয়ে, অন্যান্য দলের তুলনায় ব্রাজিলের চোটের আঘাতটা সরাসরি দলের মূল মেরুদণ্ডের ওপর লেগেছে। মাঠের লড়াইয়ে নামার আগেই পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা যেভাবে নিজেদের সেরা একাদশের তারকাদের হারাচ্ছে, তা হেক্সা মিশন বা ট্রফি পুনরুদ্ধারের স্বপ্নকে বড়সড় এক চ্যালেঞ্জের মুখে ফেলে দিল।

The post ২০২৬ বিশ্বকাপে চোটের আঘাতে বিপর্যস্ত ব্রাজিল দল, বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ব্রাজিলের একাধিক মূল তারকা first appeared on Uttorpatro TV.

]]>
https://uttorpatrotv.com/archives/1729/feed 0
ভারত ছেড়ে পাকিস্তানে সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ: প্রশাসনিক কূটনীতিতে নতুন মোড় https://uttorpatrotv.com/archives/1692 https://uttorpatrotv.com/archives/1692#respond Thu, 14 May 2026 17:57:13 +0000 https://uttorpatrotv.com/?p=1692 বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের উচ্চতর প্রশিক্ষণের দীর্ঘদিনের গন্তব্য ছিল ভারত। তবে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তন ও পরিবর্তিত ভূ-রাজনৈতিক সমীকরণে সেই ধারায় বড় ধরনের পরিবর্তন এসেছে। প্রথমবারের মতো ১২ জন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা বর্তমানে পাকিস্তানে পেশাগত প্রশিক্ষণে অংশ নিচ্ছেন, যা দেশের প্রশাসনিক ইতিহাসে এক বিরল ঘটনা।  বিগত এক দশকেরও বেশি সময় ধরে উত্তরাখণ্ডের মুসৌরিতে অবস্থিত লাল বাহাদুর […]

The post ভারত ছেড়ে পাকিস্তানে সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ: প্রশাসনিক কূটনীতিতে নতুন মোড় first appeared on Uttorpatro TV.

]]>
বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের উচ্চতর প্রশিক্ষণের দীর্ঘদিনের গন্তব্য ছিল ভারত। তবে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তন ও পরিবর্তিত ভূ-রাজনৈতিক সমীকরণে সেই ধারায় বড় ধরনের পরিবর্তন এসেছে। প্রথমবারের মতো ১২ জন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা বর্তমানে পাকিস্তানে পেশাগত প্রশিক্ষণে অংশ নিচ্ছেন, যা দেশের প্রশাসনিক ইতিহাসে এক বিরল ঘটনা।

 বিগত এক দশকেরও বেশি সময় ধরে উত্তরাখণ্ডের মুসৌরিতে অবস্থিত লাল বাহাদুর শাস্ত্রী রাষ্ট্রীয় প্রশাসন একাডেমিতে নিয়মিত প্রশিক্ষণ নিতেন বাংলাদেশি কর্মকর্তারা। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকা ও দিল্লির মধ্যে কূটনৈতিক সম্পর্কে এক ধরনের শীতলতা তৈরি হয়। ভিসানীতি ও চুক্তির মেয়াদ সংক্রান্ত জটিলতায় ভারতের সেই প্রশিক্ষণ কার্যক্রম স্থবির হয়ে পড়ে। এই প্রেক্ষাপটেই কর্মকর্তাদের প্রশিক্ষণের নতুন গন্তব্য হিসেবে পাকিস্তান সামনে আসে।

ছবিঃ সংগৃহীত

নেতৃত্ব ও দক্ষতা উন্নয়ন কর্মসূচির অধীনে একজন অতিরিক্ত সচিব এবং ১১ জন যুগ্ম সচিবসহ মোট ১২ জনের একটি প্রতিনিধিদল বর্তমানে লাহোরের সিভিল সার্ভিস একাডেমিতে (সিএসএ) অবস্থান করছেন। গত ৪ মে শুরু হওয়া এই নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম চলবে ২১ মে পর্যন্ত। উল্লেখ্য, এই সফরের যাতায়াত ও আবাসনসহ যাবতীয় খরচ বহন করছে পাকিস্তান সরকার, যাতে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংশ্লিষ্টতা নেই।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এর আগে আওয়ামী লীগ সরকারের সময় পাকিস্তান একাধিকবার প্রশিক্ষণের প্রস্তাব দিলেও তাতে সাড়া দেওয়া হয়নি। তবে অন্তর্বর্তী সরকারের সময় থেকে বিষয়টি পুনরায় আলোচনায় আসে এবং বর্তমানে ক্ষমতায় আসা বিএনপি সরকারের আমলে সেই আমন্ত্রণে সাড়া দিয়ে কর্মকর্তাদের পাকিস্তানে পাঠানো হলো। বিশ্লেষকরা মনে করছেন, এটি কেবল একটি সাধারণ প্রশিক্ষণ সফর নয়, বরং দক্ষিণ এশিয়ায় ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্কের একটি শক্তিশালী বার্তা।

পাকিস্তানে প্রশিক্ষণ শুরু হওয়ার মধ্যেই ভারত পুনরায় বাংলাদেশি কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য আমন্ত্রণ জানিয়েছে। ‘ইন্ডিয়ান টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন’ (আইটিইসি)-এর অধীনে আবেদনের আহ্বান জানানো হলেও এর শর্তগুলো আগের চেয়ে কিছুটা জটিল। তবে দুই দেশের সঙ্গেই প্রশাসনিক ও সাংস্কৃতিক মিল থাকায় কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে ভারত ও পাকিস্তান—উভয় দেশেই প্রশিক্ষণ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন সাবেক আমলারা।

পরিশেষে, কর্মকর্তাদের এই বিদেশ সফর কেবল দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধি নয়, বরং প্রশাসনিক সক্ষমতা এবং নেতৃত্বের বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। তবে ফিরে আসার পর তাদের অর্জিত জ্ঞান দেশের মাঠ প্রশাসনে কতটা প্রয়োগ হচ্ছে, তার সঠিক মূল্যায়ন করাও জরুরি।

The post ভারত ছেড়ে পাকিস্তানে সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ: প্রশাসনিক কূটনীতিতে নতুন মোড় first appeared on Uttorpatro TV.

]]>
https://uttorpatrotv.com/archives/1692/feed 0
রাস্তায় নামাজ পড়া নিয়ে শুভেন্দুর নিষেধাজ্ঞা: পশ্চিমবঙ্গে তুঙ্গে রাজনৈতিক বিতর্ক https://uttorpatrotv.com/archives/1656 https://uttorpatrotv.com/archives/1656#respond Tue, 12 May 2026 23:21:37 +0000 https://uttorpatrotv.com/?p=1656 পশ্চিমবঙ্গ সরকারের নবগঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর বেশ কিছু প্রশাসনিক নির্দেশিকা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক শোরগোল শুরু হয়েছে। বিজেপি নেতা তথা ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের একটি সাম্প্রতিক দাবিকে কেন্দ্র করে দানা বেঁধেছে নতুন বিতর্ক। তাঁর দাবি অনুযায়ী, রাজ্যে জনপথ বা রাস্তায় নামাজ আদায়ের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া তাঁর […]

The post রাস্তায় নামাজ পড়া নিয়ে শুভেন্দুর নিষেধাজ্ঞা: পশ্চিমবঙ্গে তুঙ্গে রাজনৈতিক বিতর্ক first appeared on Uttorpatro TV.

]]>
পশ্চিমবঙ্গ সরকারের নবগঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর বেশ কিছু প্রশাসনিক নির্দেশিকা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক শোরগোল শুরু হয়েছে। বিজেপি নেতা তথা ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের একটি সাম্প্রতিক দাবিকে কেন্দ্র করে দানা বেঁধেছে নতুন বিতর্ক। তাঁর দাবি অনুযায়ী, রাজ্যে জনপথ বা রাস্তায় নামাজ আদায়ের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া তাঁর সাক্ষাৎকারটি প্রকাশিত হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক মহলে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।

সম্প্রতি ‘ইন্ডিয়া টুডে টিভি’কে দেওয়া এক সাক্ষাৎকারে অর্জুন সিং দাবি করেন, মুখ্যমন্ত্রী তাঁর মন্ত্রিসভার বৈঠকে স্পষ্ট জানিয়েছেন যে এখন থেকে রাস্তায় নামাজ পড়া বরদাস্ত করা হবে না। অর্জুন সিংয়ের কথায়, “মসজিদে নামাজ পড়তে কোনো বাধা নেই, তবে জনভোগান্তি তৈরি করে রাস্তায় তা করা যাবে না।” এছাড়া তিনি আরও উল্লেখ করেন যে গরু পাচার, চোরাচালান এবং পুলিশের ওপর হামলার মতো অপরাধ দমনেও সরকার কঠোর অবস্থান নিয়েছে।

উল্লেখ্য, এর আগেও বিজেপির বিভিন্ন শীর্ষ নেতাদের গলায় রাস্তা আটকে ধর্মীয় আচার পালনের বিরুদ্ধে সুর চড়াতে দেখা গিয়েছে। গত বছর কলকাতার রেড রোডে ঈদের নামাজ আয়োজনের অনুমতি নিয়ে সেনাবাহিনী ও প্রশাসনের মধ্যে টানাপোড়েন সৃষ্টি হয়েছিল, যা পরবর্তীতে আলোচনার মাধ্যমে সমাধান হয়।

গত ১১ মে পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকের পর জেলাশাসক ও পুলিশ প্রশাসনকে একগুচ্ছ মৌখিক ও নির্বাহী আদেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। ভারতের সংবিধানের ৭৭ নম্বর ধারা অনুযায়ী, রাষ্ট্রপতি বা রাজ্য সরকার প্রশাসনিক কাজের সুবিধার্থে এ ধরনের নির্বাহী আদেশ বা ‘এক্সিকিউটিভ অর্ডার’ জারি করতে পারেন। তবে এ ধরনের অনেক নির্দেশনার লিখিত কপি সবসময় জনসমক্ষে আনা হয় না।

তবে অর্জুন সিংয়ের এই দাবি নিয়ে খোদ প্রশাসনের অন্দরমহলে ভিন্ন মত রয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের একজন পদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন যে, প্রশাসন থেকে বিভিন্ন শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দেওয়া হলেও সেখানে নির্দিষ্ট করে কোনো ধর্মীয় আচার বা ‘নামাজ’ বন্ধ করার কথা সরাসরি উল্লেখ নেই। মূলত জননিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখাই ছিল এসব নির্দেশের মূল উদ্দেশ্য।

বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশনের ভাইস চেয়ারম্যান শেখ আবদুল সেলিম। তিনি জানান, জনস্বার্থে শব্দদূষণ নিয়ন্ত্রণ বা খোলা জায়গায় মাংস বিক্রি বন্ধের মতো সিদ্ধান্তগুলো ইতিবাচক ও সমর্থনযোগ্য। তবে ধর্মীয় আচার পালনের মতো স্পর্শকাতর বিষয়ে রাজনৈতিক নেতাদের মন্তব্য করার ক্ষেত্রে আরও সতর্ক হওয়া প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বর্তমানে বিষয়টি নিয়ে ভারত ও বাংলাদেশের সংবাদমাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একদিকে যেমন অনেকে এই সম্ভাব্য সিদ্ধান্তকে শৃঙ্খলা রক্ষার পথে বড় পদক্ষেপ বলছেন, অন্যদিকে ধর্মীয় স্বাধীনতার প্রশ্নেও অনেকে সরব হয়েছেন।

The post রাস্তায় নামাজ পড়া নিয়ে শুভেন্দুর নিষেধাজ্ঞা: পশ্চিমবঙ্গে তুঙ্গে রাজনৈতিক বিতর্ক first appeared on Uttorpatro TV.

]]>
https://uttorpatrotv.com/archives/1656/feed 0