জয়ন্ত সাহা যতন, সুন্দরগঞ্জ (গাইবান্ধা):
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সুন্দরগঞ্জ উপজেলা শাখার আওতাধীন ১৪ নং চন্ডিপুর ইউনিয়নের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার চন্ডিপুর ইউনিয়নে এ কর্মী সভার আয়োজন করা হয়। সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত দলের নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা এনসিপির আহবায়ক মোঃ আল শাহাদৎ জামান জিকো।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শাখার সদস্য সচিব আশানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুর রহমান, যুগ্ম সদস্য সচিব মোঃ আলমগীর, সদস্য মোঃ সুজন, আইয়ুব প্রমুখ।
সভায় বক্তারা বলেন, "জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দেশ গঠনে জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাচ্ছে। চন্ডিপুর ইউনিয়নে দ্রুত সময়ের মধ্যে আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করতে হবে।"
বক্তারা আরও বলেন, প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করে দলের আদর্শ ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। যুব সমাজকে দলে সম্পৃক্ত করে নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
সভা শেষে নেতৃবৃন্দ এলাকার উন্নয়ন ও জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
উত্তরপত্র টিভি
Copyright © 2026 Uttorpatro TV. All rights reserved.