কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা জেলার সীমান্ত এলাকা থেকে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) পৃথক অভিযানে প্রায় ৪১ লাখ ১৯ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি, কম্বল, বিভিন্ন ধরনের পোশাক ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত নজরদারির অংশ হিসেবে শনিবার (২৯ নভেম্বর) শিবের বাজার বিওপি ও বিবিরবাজার বিওপি’র আওতাধীন কটকবাজার পোস্ট এবং গোলাবাড়ী পোস্টের টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে।
২৪ ঘণ্টায় পরিচালিত এসব অভিযানে নোয়াপাড়া চাঁনপুর ব্রিজ এবং বিষ্ণুপুর এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ৮ কিলোমিটার ভেতর থেকে মালিকবিহীন অবস্থায় এসব ভারতীয় পণ্য উদ্ধার করা হয়।
জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৪১,১৯,২৬০ টাকা বলে জানিয়েছে বিজিবি। নিয়ম অনুযায়ী এসব পণ্য পরবর্তী সময়ে কাস্টমসে জমা করা হবে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উত্তরপত্র টিভি
Copyright © 2026 Uttorpatro TV. All rights reserved.