গণতন্ত্র পুনরুদ্ধারে দেশজুড়ে আন্দোলনে আওয়ামী লীগ”—অফিসিয়াল ফেসবুক পেজে তিন দফা কর্মসূচি ঘোষণা - Uttorpatro TV

গণতন্ত্র পুনরুদ্ধারে দেশজুড়ে আন্দোলনে আওয়ামী লীগ”—অফিসিয়াল ফেসবুক পেজে তিন দফা কর্মসূচি ঘোষণা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ১১, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

 

বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ঘোষণায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে বিভিন্ন দাবিতে দেশব্যাপী তিন দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দলটির দাবি—গণতন্ত্র রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও রাজনৈতিক অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যেই এ কর্মসূচি নেওয়া হয়েছে।

ঘোষণায় যে দাবিগুলো তুলে ধরা হয়েছে—

জনগণের জানমালের নিরাপত্তা বিধান

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো

দলীয় ভাষ্য অনুযায়ী “অবৈধ, দখলদার, খুনি ও ফ্যাসিস্ট ড. ইউনূসের পদত্যাগ”

বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের বিরুদ্ধে দেয়া “ক্যাঙ্গারু কোর্টের প্রহসনের রায়” বাতিল

সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাজনৈতিক কর্মী, সাংবাদিক, বুদ্ধিজীবী, সংস্কৃতিকর্মী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের বিরুদ্ধে দায়েরকৃত “মিথ্যা ও গায়েবী মামলা” প্রত্যাহার

তথাকথিত “অবৈধ ক্যাঙ্গারু আইসিটি কোর্ট” বাতিল

আওয়ামী লীগের ওপর আরোপিত “অবৈধ নিষেধাজ্ঞা ও সকল প্রতিবন্ধকতা” প্রত্যাহার করে দলের গণতান্ত্রিক কর্মকাণ্ডে নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করা

দলটির ভাষ্য অনুযায়ী, এসব দাবি গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের অধিকার রক্ষার স্বার্থেই গুরুত্বপূর্ণ।

🔶 কর্মসূচি (অফিসিয়াল ফেসবুক ঘোষণায় প্রকাশিত)

১১ ডিসেম্বর, বৃহস্পতিবার:

সারা দেশে মাশাল মিছিল

১২ ডিসেম্বর, শুক্রবার:

দেশব্যাপী বাদ জুম্মা বিক্ষোভ মিছিল

১৩ ডিসেম্বর, শনিবার:

ঢাকা সহ সারা দেশে সকাল–সন্ধ্যা লকডাউন

অফিসিয়াল ঘোষণায় বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে গণতান্ত্রিক চেতনায় বিশ্বাসী, শান্তিকামী ও দেশপ্রেমিক জনগণকে কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়েছে।